Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

নতুন ফিচার আনছে গুগল, কম্পিউটার থেকে এক ক্লিকেই স্মার্টফোনে করা যাবে কল

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই নিত্যনতুন ফিচার নিয়ে আসছে গুগল। এ বার একটি প্ল্যাটফর্ম থেকে একসঙ্গে একাধিক কাজ করার জন্য নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। এই ফিচারে এক ক্লিকেই সরাসরি কম্পিউটার থেকে স্মার্টফোনে আউটগোয়িং ফোন করা যাবে। এর ফলে কম্পিউটার থ

নতুন ফিচার আনছে গুগল, কম্পিউটার থেকে এক ক্লিকেই স্মার্টফোনে করা যাবে কল

শেষ আপডেট: 11 October 2019 13:30

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই নিত্যনতুন ফিচার নিয়ে আসছে গুগল। এ বার একটি প্ল্যাটফর্ম থেকে একসঙ্গে একাধিক কাজ করার জন্য নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। এই ফিচারে এক ক্লিকেই সরাসরি কম্পিউটার থেকে স্মার্টফোনে আউটগোয়িং ফোন করা যাবে। এর ফলে কম্পিউটার থেকে ব্রাউজ করা আরও সহজ হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু কীভাবে কাজ করবে এই নতুন পদ্ধতি? দেখা গেল কেউ কম্পিউটারে গুগল ব্রাউজ করার সময় কোনও ফোন নম্বর দেখতে পেলেন। তিনি সরাসরি সেই নম্বরে ফোন করতে পারবেন। আগে হলে কম্পিউটার থেকে স্মার্টফোনে নম্বর টাইপ করতে হতো। এ ক্ষেত্রে সরাসরি সেই নম্বরে ফোন করা যাবে। অবশ্য তার জন্য কম্পিউটার ও স্মার্টফোনে একই গুগল অ্যাকাউন্ট থেকে লগ ইন করবে হবে। অবশ্য গুগল ক্রোমের সব ভার্সনে এই সুবিধা থাকবে না। শুধুমাত্র ক্রোমের বিটা ৭৮ ভার্সনেই এই নতুন ফিচার যোগ করা হয়েছে। এই ভার্সনে গুগলে দেখানো যে কোনও ফোন নম্বর সিলেক্ট করে রাইট ক্লিক করলেই ফোন করার অপশন দেখাবে। যে ফোন থেকে কল করতে হবে সেই নম্বর আগে থেকে গুগলে সেভ করতে হবে। কল করার অপশনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেই নম্বরে একটি নোটিফিকেশন দেখাবে। সেই নোটিফিকেশনে ক্লিক করলেই ডায়াল লিস্টে সেই নম্বর দেখাবে। সেখান থেকে সরাসরি ফোন করা সম্ভব হবে।
তবে এই সুবিধের জন্য কিছু জিনিসের দরকার। যেমন ক্রোম বিটা ৭৮ ভার্সনে যে সব ফোন নম্বর হাইপার লিঙ্ক করা থাকবে অর্থাৎ আগে থেকে যোগ করা থাকবে শুধুমাত্র সেইসব নম্বরেই এই ফিচার কাজ করবে। এ ছাড়াও স্মার্টফোনে অ্যান্ড্রয়েড ৯ অথবা অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম থাকা বাধ্যতামূলক। অবশ্য এই ফিচার এখনও লঞ্চ করেনি। লঞ্চ করলে তবেই বোঝা যাবে কতটা কার্যকরী হবে এই নতুন ফিচার। পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

সুন্দরবনের  দুটি দ্বীপ, ভূমি হারানো মানুষ 


```