Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

'দ্য কপিল শর্মা শো' থেকে পত্রপাঠ বিদায় সিধুর, পুলওয়ামা নিয়ে মন্তব্যের জেরে

দ্য ওয়াল ব্যুরো : জঙ্গি হানার নিন্দে করলেও সরাসরি পাকিস্তানকে দোষ দিতে চাননি। এমনকী প্রশ্ন তুলেছিলেন, "কিছু জঙ্গির জন্য একটা গোটা দেশ বা বিশেষ একজনকে দোষ দেওয়া কি উচিত?" শুরু হয়েছিল সমালোচনা। দাবি উঠেছিল, কমেডি শো 'দ্য কপিল শর্মা শো' ব্যান

'দ্য কপিল শর্মা শো' থেকে পত্রপাঠ বিদায় সিধুর, পুলওয়ামা নিয়ে মন্তব্যের জেরে

শেষ আপডেট: 16 February 2019 12:43

দ্য ওয়াল ব্যুরো : জঙ্গি হানার নিন্দে করলেও সরাসরি পাকিস্তানকে দোষ দিতে চাননি। এমনকী প্রশ্ন তুলেছিলেন, "কিছু জঙ্গির জন্য একটা গোটা দেশ বা বিশেষ একজনকে দোষ দেওয়া কি উচিত?" শুরু হয়েছিল সমালোচনা। দাবি উঠেছিল, কমেডি শো 'দ্য কপিল শর্মা শো' ব্যান করে দেওয়ার ( এই শো'য়ে স্পেশ্যাল গেস্ট হিসেবে উপস্থিত থাকেন এই প্রাক্তন ক্রিকেটার )। অবশেষে চ্যানেল কর্তৃপক্ষ সিধুকেই শো থেকে বের করে দিলেন। সূত্রের খবর, ইতিমধ্যেই এক বছর বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে 'দ্য কপিল শর্মা শো'। তাই শোয়ের নির্মাতা চান না, এই অনুষ্ঠান নিয়ে ফের বিতর্ক হোক। আর সে কারণেই এই শো থেকে সিধুকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সিধুর বদলে কমেডি কুইন অর্চনা পূরণ সিং ওই শোয়ের নতুন স্পেশ্যাল গেস্ট হচ্ছেন। এর আগেও পাঞ্জাবে নির্বাচনের সময় সিধু ব্যস্ত থাকায় কিছুদিন তাঁর জায়গায় অর্চনা এই দায়িত্ব পালন করেছিলেন। যদিও চ্যানেলের বা শোয়ের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। বৃহস্পতিবার পুলওয়ামার লেথপোরাতে ৪৪ নম্বর জাতীয় সড়কের উপর সিআরপিএফের কনভয়ের উপর আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গি আদিল আহমেদ। এই হামলায় ৪০ জন জওয়ান নিহত হন। গোটা দেশজুড়ে এই হামলার নিন্দা করা হয়েছে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার নিন্দা করেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু। তিনি বলেন, “পুলওয়ামায় যে হামলার ঘটনা হয়েছে, আমি তার তীব্র নিন্দে করছি। সন্ত্রাসবাদী কাজ সবসময়েরই খারাপ। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের চরম সাজা পাওয়া উচিত।” তবে এই কথার পরেই প্রশ্ন তোলেন সিধু। প্রাক্তন এই ক্রিকেটার বলেন, “কিছু সংখ্যক মানুষের জন্য একটা গোটা দেশকে দোষ দেওয়া কি উচিত? এবং বিশেষ একজনকে দোষ দেওয়াও কি উচিত?” বিশেষ একজন বলতে সিধু আলাদা করে কোনও নাম বলেননি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সিধুর বিশেষ বন্ধু হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একথা নিজের মুখেই অনেকবার স্বীকার করেছেন এই প্রাক্তন ক্রিকেটার। সিধুর এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। কেউ বলছেন, সিধুর আসল পরিচয় জানতে আর কারও বাকি রইল না। এর আগেও ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন সিধু। এমনকী তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে পাক সেনাপ্রধানের সঙ্গে কোলাকুলি করতেও দেখা গিয়েছিল তাঁকে। ভারত-পাক সীমান্তে কর্তারপুর সাহিবে অনুষ্ঠানে গিয়ে এই করিডর খুলে দেওয়ার পক্ষেও সওয়াল করতে দেখা গিয়েছিল সিধুকে। তারপরেই 'দ্য কপিল শর্মা শো' ব্যান করে দেওয়ার দাবি ওঠে। পরিস্থিতি আয়ত্বে আনতে বের করে দেওয়া হলো সিধুকেই।

আরও পড়ুন

https://thewall.in/news-national-surat-businessman-donates-rs-16-lakh-to-pulwama-martyrs-families-foregoes-daughters-wedding-feast/

```