Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হিমার প্রশংসায় মোদী, করোনা মোকাবিলায় সংযম ও দায়িত্ব পালনের বার্তা অ্যাথলিটের

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস নিয়ে সচেতনতার বার্তা ছড়ানো ও পাশে থাকার আবেদন জানিয়ে ভারতের ৪০ ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে সংযম ও দায়িত্ব পালনের বার্তা টুইট করেন অসমের অ্যাথলিট হিমা দাস। এই টুই

হিমার প্রশংসায় মোদী, করোনা মোকাবিলায় সংযম ও দায়িত্ব পালনের বার্তা অ্যাথলিটের

শেষ আপডেট: 3 April 2020 12:42

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস নিয়ে সচেতনতার বার্তা ছড়ানো ও পাশে থাকার আবেদন জানিয়ে ভারতের ৪০ ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে সংযম ও দায়িত্ব পালনের বার্তা টুইট করেন অসমের অ্যাথলিট হিমা দাস। এই টুইটের জন্য হিমার প্রশংসা করলেন মোদী। ভিডিও কনফারেন্সের পরে টুইট করে হিমা লেখেন, "আমাদের সঙ্গে আলোচনা করার জন্য ও করোনাভাইরাস নিয়ে দেশের বর্তমান পরিস্থিতি জানানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমার মনে হয় আমাদের প্রত্যেককে নিজেদের দায়িত্ব ভালভাবে পালন করতে হবে। তাহলেই আমরা এই ভাইরাসের সংক্রমণ রুখতে পারব।" হিমার এই টুইটকে তুলে ধরে টুইটারে তাঁকে ধন্যবাদ জানান মোদী। তিনি লেখেন, "ভাল বলেছ। আমাদের সংযম ও দায়িত্ব পালনই আমাদেরকে সুস্থ রাখতে পারবে ও অন্যদের শরীরেও এর ঝুঁকি কমাতে পারবে।" https://twitter.com/narendramodi/status/1246043050192719872?s=08 এর আগেও অনেকবার প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে অনুরোধ করেছেন, এই পরিস্থিতিতে সচেতনতা বজায় রাখতে। করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা কতটা জরুরি তা সবাইকে বোঝাতে। মানুষ সচেতন হলে তবেই এই ভাইরাসের সংক্রমণ কমানো যাবে বলে দেশবাসীকে বুঝিয়েছেন মোদী। সবার কাছে আবেদন করেছেন, এই পরিস্থিতিতে এক দায়িত্ববান নাগরিকের ভূমিকা পালন করতে। সেটাই আরও একবার এই টুইটে দেখা গেল। শুক্রবার সকালে দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেওয়ার পরেই শচীন তেণ্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি-সহ দেশের ৪৯ ক্রীড়াবিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবিলায় কী ভাবে এই সেলিব্রিটিরা সাহায্য করেছেন ও আরও কী ভাবে মানুষের মধ্যে তাঁরা সচেতনতার প্রচার ঘটাতে পারেন তা নিয়েই আলোচনা হয়েছে এই বৈঠকে। করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই তার দ্বিতীয় সপ্তাহে এসে পৌঁছেছে দেশ। এর মধ্যেই করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ক্রীড়াবিদরা। শচীন থেকে রোহিত, সৌরভ থেকে পি ভি সিন্ধু সবাই নিজেদের সাধ্যমতো সাহায্য করেছেন। তবে এদিনই প্রথম তাঁদের সঙ্গে বৈঠক করেন মোদী। শচীন, সৌরভ, কোহলি ছাড়াও এই বৈঠকে ছিলেন, পি টি ঊষা, পুল্লেলা গোপীচাঁদ, বিশনাথন আনন্দ, হিমা দাস, বজরং পুনিয়া, পি ভি সিন্ধু, রোহিত শর্মা, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, চেতেশ্বর পূজারার মতো বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ক্রীড়াবিদরা। তাঁদের এই পরিস্থিতিতে সরকারের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরবর্তীকালে আরও কী ভাবে তাঁরা সরকারকে ও দেশের মানুষকে সাহায্য করতে পারবেন, তা নিয়েই এই বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

```