Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভগবান রামের ছেলে কুশের বংশধর আমরা, মন্তব্য বিজেপি সাংসদের

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার অযোধ্যা মামলার শুনানি চলাকালীন বিচারপতিদের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেছিলেন, ভগবান রামের কোনও বংশধর কি অযোধ্যায় এখনও আছেন? এই প্রশ্নের উত্তর দিলেন রাজস্থানের রাজসমন্দের বিজেপি সাংসদ দিয়া কুমারী। বললেন, তাঁরাই নাকি ভগব

ভগবান রামের ছেলে কুশের বংশধর আমরা, মন্তব্য বিজেপি সাংসদের

শেষ আপডেট: 12 August 2019 05:08

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার অযোধ্যা মামলার শুনানি চলাকালীন বিচারপতিদের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেছিলেন, ভগবান রামের কোনও বংশধর কি অযোধ্যায় এখনও আছেন? এই প্রশ্নের উত্তর দিলেন রাজস্থানের রাজসমন্দের বিজেপি সাংসদ দিয়া কুমারী। বললেন, তাঁরাই নাকি ভগবান রামের ছেলে কুশের বংশধর। এর প্রমাণও নাকি তাঁর কাছে আছে। রবিবার বিজেপি সাংসদ বলেন, "সুপ্রিম কোর্ট বলেছে, কোথায় ভগবান রামের বংশধর? ভগবান রামের বংশধররা গোটা পৃথিবী জুড়ে আছেন। আমরাই তো ভগবান রামের ছেলে কুশের বংশধর।" রাজস্থানের রাজ পরিবারের মেয়ে দিয়া জানান, তাঁদের পরিবারে বেশ কিছু পাণ্ডুলিপি, বই ও কাগজপত্র রয়েছে, যার থেকে প্রমাণিত হয় তাঁরা কুশের বংশধর। দরকার পড়লে সেই সব কাগজপত্র তিনি আদালতের সামনে পেশ করতে পারেন বলেও জানিয়েছেন দিয়া। অবশ্য তার বদলে অযোধ্যায় রাম জন্মভূমির উপর কোনও দাবি তাঁদের নেই। বিজেপি সাংসদের বক্তব্য, তাঁরা চান, দ্রুত এই অযোধ্যা মামলার শুনানি হোক। শুক্রবার অযোধ্যা মামলার এক পক্ষ রাম লাল্লা বিরাজমান-এর পক্ষ থেকে আইনজীবী কে পরাশরণকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ প্রশ্ন করেন, রঘুবংশের কোনও লোক কি এখনও অযোধ্যায় থাকেন? এই প্রশ্নের উত্তরে পরাশরণ বলেন, তাঁর কাছে এই মুহূর্তে কোনও তথ্য নেই। খুঁজে দেখতে হবে। তারপরেই নিজেদের রামের ছেলে কুশের বংশধর বলে দাবি করলেন বিজেপি সাংসদ। ১৯৯২ সালে বেশ কিছু হিন্দু সংগঠন অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করেন। তাদের দাবি ছিল, সেখানে রাম জন্মভূমি ছিল। তাই রামমন্দির তৈরি করতে হবে। তারপর থেকেই এই মামলা সুপ্রিম কোর্টের অধীন। ওই ভূমির তিন প্রধান দাবিদার হলো সুন্নি ওয়াকফ বোর্ড, রাম লাল্লা বিরাজমান ও নির্মোহী আখড়া। মাঝে আদালত চেষ্টা করেছিল, মধ্যস্থতাকারীদের সাহায্যে এই মামলার নিষ্পত্তি করার। কিন্তু কোনও সিদ্ধান্ত নিতে পারেননি মধ্যস্থতাকারীরা। অবশেষে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, প্রত্যেকদিন শুনানি হবে এই মামলার।

```