Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রামদেবের করোনা ওষুধ: নাক দিয়ে সরষের তেল টানুন, ভাইরাস পেটে গিয়ে মরে যাবে

দ্য ওয়াল ব্যুরো: কোন ওষুধে সারবে কোভিড ১৯, সেই চেষ্টাতেই প্রাণপাত করছেন গোটা বিশ্বের চিকিৎসক ও বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত কোনও ওষুধ আবিষ্কার করে উঠতে পারেননি তাঁরা। কিন্তু ঘরোয়া টোটকাতে করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার করে ফেলেছেন যোগগুরু রামদেব।

রামদেবের করোনা ওষুধ: নাক দিয়ে সরষের তেল টানুন, ভাইরাস পেটে গিয়ে মরে যাবে

শেষ আপডেট: 25 April 2020 11:23

দ্য ওয়াল ব্যুরো: কোন ওষুধে সারবে কোভিড ১৯, সেই চেষ্টাতেই প্রাণপাত করছেন গোটা বিশ্বের চিকিৎসক ও বিজ্ঞানীরা। এখনও পর্যন্ত কোনও ওষুধ আবিষ্কার করে উঠতে পারেননি তাঁরা। কিন্তু ঘরোয়া টোটকাতে করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার করে ফেলেছেন যোগগুরু রামদেব। তাঁর মতে নাক দিয়ে সরষের তেল নিতে পারলেই নাকি পেটে গিয়ে অ্যাসিডে মরে যাবে করোনাভাইরাস। সম্প্রতি এক সংবাদমাধ্যমে একটি অনুষ্ঠানে এই কথা বলেন রামদেব। নিজের বাড়ি থেকেই অবশ্য ভিডিও কনফারেন্সে হয় এই অনুষ্ঠান। সেখানে তিনি সবাইকে পরামর্শ দেন এই সরষের তেলের ব্যাপারে। রামদেব বলেন, “যদি আপনারা নাক দিয়ে সরষের তেল টানেন তাহলে সেই তেল শ্বাসযন্ত্রের কোথাও করোনাভাইরাস থাকলে তাকে টেনে নিয়ে পেটে চলে যাবে। তারপর পেটে অ্যাসিড দিয়ে তাকে মেরে ফেলবে।” সেইসঙ্গে কারও করোনা হয়েছে কিনা তা বোঝারও একটি পদ্ধতি বলেন বাবা রামদেব। তা হল শ্বাস বন্ধ করে এক মিনিট ধরে রাখা। তিনি বলেন, “করোনাভাইরাসের জন্য একটি বিশেষ প্রাণায়াম আছে। তার নাম উজ্জাই। এর পদ্ধতি হল গলা আটকে রেখে নাকের সাহায্যে শ্বাস নিয়ে তা এক মিনিট ধরে রেখে নাকের সাহায্যেই ছাড়া। এরকম করতে পারলেই বুঝবেন আপনার করোনা হয়নি। উপসর্গ থাকা ও উপসর্গহীন দু’ধরনের ব্যক্তিরাই এটা করে দেখতে পারেন।”

আরও পড়ুন নিকোটিন নাকি রুখতে পারে করোনা, ধূমপায়ীরা কম আক্রান্ত, দাবি ফরাসি গবেষণায়

রামদেব আরও জানান, যাঁরা হাইপারটেনশন, হৃদয় বা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ও বৃদ্ধরা ৩০ সেকেন্ড শ্বাস বন্ধ করতে পারলেই বুঝবেন করোনা হয়নি। আর বাকিদের এক মিনিট এটা করতে হবে। নিজে এই প্রাণায়াম করেও দেখান তিনি। সবাইকে যোগা করারও পরামর্শ দিয়েছেন রামদেব। তিনি বলেন, “বেশিরভাগ রোগের কারণ হল শরীরে অক্সিজেন কমে যাওয়া। গোটা বিশ্বজুড়ে ডাক্তাররা একথা জানিয়েছেন। যোগা করলেই নিজের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবেন আপনারা। শরীরের ভেতরের অঙ্গের ক্ষমতা বাড়বে। ফলে করোনার মতো ভাইরাস ঢুকতে পারবে না।”

```