Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হোয়াটসঅ্যাপে তিন তালাক, ‘বিচার হবেই’, জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: গত বছর তিন তালাক প্রথাকে নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। তারপরও তালাক দেওয়ার একাধিক অভিযোগ সামনে এসেছিল। কোভিড পর্বে আরও একটি ঘটনা সামনে এল। যা নিয়ে নড়েচড়ে বসল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সচিবালয়। শিবরাজ সিং চৌহান স্পষ্ট জান

হোয়াটসঅ্যাপে তিন তালাক, ‘বিচার হবেই’, জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 22 August 2020 03:45

দ্য ওয়াল ব্যুরো: গত বছর তিন তালাক প্রথাকে নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার। তারপরও তালাক দেওয়ার একাধিক অভিযোগ সামনে এসেছিল। কোভিড পর্বে আরও একটি ঘটনা সামনে এল। যা নিয়ে নড়েচড়ে বসল মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর সচিবালয়। শিবরাজ সিং চৌহান স্পষ্ট জানালেন, অভিযোগকারী মহিলা বিচার পাবেনই। শুক্রবার ভোপালের কোহেফিজা থানায় সিঙ্গাপুরনিবাসী স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এক মহিলা। তাঁর বাপের বাড়ি ভোপালে হলেও তিনি আপাতত বেঙ্গালুরুর একটি হোটেলের কর্মী। সম্প্রতি তিনি বাবা-মায়ের কাছে ভোপালে এসেছেন। থানায় অভিযোগ জানিয়ে ওই মহিলা বলেছেন, বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ মেসেজে তাঁকে তাঁর স্বামী তিন তালাক দিয়েছেন। এই অভিযোগ কানে যাওয়ার পরই একের পর এক টুইট করেন শিবরাজ সিং চৌহান। সেখানে তিনি বলেন, “বর্বোরচিত এই বন্দোবস্ত বিলোপের জন্য অনেক লড়াই করতে হয়েছে। মহিলাদের উপর আর অবিচার হতে দেওয়া যাবে না। এর বিচার হবেই হবে।” ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, ২০০১ সালের অক্টোবর মাসে তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল কোহেফিজা থানা এলাকার বাসিন্দা ফৈয়জ আলম আনসারির। এরপর ২০১৪ নাগাদ বাবা-মাকে নিয়ে সিঙ্গাপুর চলে যান ফৈয়জ। দুই সন্তানও রয়েছে এই দম্পতির। মহিলা পুলিশকে জানিয়েছেন, ফৈয়জ এখন সিঙ্গাপুর ও ভারত—দুই দেশেরই নাগরিক। কোহেফিজা থানা এলাকায় তাঁদের বাড়িও রয়েছে। কোহেফিজা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অনিল বাজপেয়ী সংবাদমাধ্যমকে বলেছেন, পণের ২৫ লক্ষ টাকার জন্য এই মহিলার উপর তাঁর স্বামী বিয়ের পর থেকেই অকথ্য অত্যাচার চালাতেন বলে তিনি অভিযোগপত্রে লিখেছেন। তাঁর অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, অভিযোগকারিণী লিখেছেন, অত্যাচার সহ্য করতে না পেরেই ছেলে-মেয়ে নিয়ে ২০১৩ সালে বেঙ্গালুরু চলে গিয়েছিলেন তিনি। তারপরই সিঙ্গাপুরে চলে যান স্বামী ও ও শ্বশুরবাড়ির পরিবার। গোটা ঘটনায় কড়া মনোভাব দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এখন দেখার, সিঙ্গাপুরে থাকা ফৈয়জ আনসারির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় ভোপাল পুলিশ।

```