Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অর্ণব গোস্বামীকে নোটিস মুম্বই পুলিশের, পালঘর ঘটনায় ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জবাব তলব

দ্য ওয়াল ব্যুরোঃ রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামীকে ফের একবার নোটিস পাঠাল মুম্বই পুলিশে। পালঘর গণপিটুনির মামলায় তাঁর ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জেরে একটি শো-কজ নোটিস পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের

অর্ণব গোস্বামীকে নোটিস মুম্বই পুলিশের, পালঘর ঘটনায় ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জবাব তলব

শেষ আপডেট: 14 October 2020 02:25

দ্য ওয়াল ব্যুরোঃ রিপাবলিক টিভির চিফ এডিটর অর্ণব গোস্বামীকে ফের একবার নোটিস পাঠাল মুম্বই পুলিশে। পালঘর গণপিটুনির মামলায় তাঁর ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যের জেরে একটি শো-কজ নোটিস পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের নিয়েও তিনি একই ধরনের মন্তব্য করেছেন বলে পুলিশের অভিযোগ। কোড অফ ক্রিমিন্যাল প্রসিডিওর বা সিআরপিসি-র ১০৮ নম্বর সেকশনের আওতায় এই নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। সেখানে অর্ণবকে জিজ্ঞাসা করা হয়েছে একজন সাংবাদিক হিসেবে এর থেকে অনেক বেশি দায়িত্বশীল আচরণ তাঁর কাছ থেকে কেন আশা করা হবে না। শুক্রবার বিকেল ৪টের মধ্যে ওরলি ডিভিশনের স্পেশ্যাল এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অর্ণবকে। গত ২১ এপ্রিল তাঁর চ্যানেলে ‘পুছতা হ্যায় ভারত’ বলে একটি বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালনা করছিলেন অর্ণব গোস্বামী। সেখানে মহারাষ্ট্রের পালঘরে দুই সাধু ও তাঁদের ড্রাইভারের উপর হওয়া হামলা নিয়ে আলোচনা হচ্ছিল। সেখানেই অর্ণব বলেন, হিন্দু হওয়া বা গেরুয়া বসন পরা কি অপরাধ? তিনি আরও প্রশ্ন করেন হিন্দু না হলে কি সবাই এই ঘটনা নিয়ে চুপ থাকতে পারতেন? এই অনুষ্ঠানের পরে অর্ণব গোস্বামীর নামে ভারতীয় দণ্ডবিধির ধারায় ‘দাঙ্গায় উস্কানি যোগানো’ ও ‘ধর্মের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা বাড়ানো’ প্রভৃতি অভিযোগ দায়ের করা হয়। এছাড়া অর্ণবের এই মন্তব্যের সমালোচনা শুরু হয় ইউটিউব ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও। মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, করোনা সংক্রমণের জন্য কোনও সংঘর্ষ হয়নি। কিন্তু এই ধরনের মন্তব্যের ফলে সমস্যা হতে পারত। তাহলে আইনশৃঙ্খলার অবনতি হত। তাই এই বিষয় নিয়ে পদক্ষেপ শুরু করেছে মুম্বই পুলিশ। তারই প্রথম ধাপ হিসেবে শো-কজ নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। এই নোটিসে আরও বলা হয়েছে, এছাড়াও করোনা সংক্রমণের জেরে লকডাউন শুরু হওয়ার পরে বান্দ্রা রেল স্টেশনের বাইরে পরিযায়ী শ্রমিকদের ভিড়কে উদ্দেশ করেও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন অর্ণব গোস্বামী। সেই বিষয়েও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কিছুদিন আগেই রেটিং সংক্রান্ত কারচুপির অভিযোগে রিপাবলিক টিভি ও আরও দুটি মারাঠি চ্যানেলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। তার মধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের ৩৮টি প্রযোজনা সংস্থা। তাঁদের অভিযোগ, বলিউডের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কিছু সংবাদমাধ্যম ও সাংবাদিক। সেই অভিযোগেও নাম রয়েছে অর্ণব গোস্বামীর। এবার ফের একবার নোটিস পাঠানো হল তাঁকে।

```