Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রাতভর বৃষ্টিতে প্লাবিত মুম্বই, বন্ধ ট্রেন, জলমগ্ন রাস্তায় তীব্র যানজটে নাজেহাল আমজনতা

দ্য ওয়াল ব্যুরো: রাতভর বৃষ্টিতে প্লাবিত মুম্বই। মঙ্গলবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে বাণিজ্য নগরীতে। লাগাতার বর্ষণে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে মুম্বই শহরের একটা বড় অংশ। কারণ রেললাইনে জল জমার ফলে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। অধিকাংশ জায়গায় বন্ধ

রাতভর বৃষ্টিতে প্লাবিত মুম্বই, বন্ধ ট্রেন, জলমগ্ন রাস্তায় তীব্র যানজটে নাজেহাল আমজনতা

শেষ আপডেট: 23 September 2020 04:09

দ্য ওয়াল ব্যুরো: রাতভর বৃষ্টিতে প্লাবিত মুম্বই। মঙ্গলবার রাত থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে বাণিজ্য নগরীতে। লাগাতার বর্ষণে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে মুম্বই শহরের একটা বড় অংশ। কারণ রেললাইনে জল জমার ফলে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। অধিকাংশ জায়গায় বন্ধ রয়েছে ট্রেন। জলমগ্ন হয়ে বন্ধ রয়েছে একাধিক রাস্তাঘাট। মৌসম ভবন জানিয়েছে মঙ্গলবার রাতে ২৩.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। আজ সারাদিন মুম্বইয়ে আকাশ মেঘলা থাকবে এবং দিনভর ভারী বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ, বুধবার মুম্বইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় ১৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বইয়ে। https://twitter.com/i/status/1308587313157386240 গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে মুম্বইয়ের অধিকাংশ রাস্তাঘাটে জল জমেছে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। আজ সারাদিন মুম্বইবাসী ট্রাফিক জ্যামে ফাঁসতে পারেন বলে আগেভাগেই সতর্ক করেছে মুম্বইয়ের ট্রাফিক পুলিশ। পাশাপাশি সতর্ক করা হয়েছে যাঁরা পুরনো বাড়ি কিংবা নিচু এলাকায় থাকেন সেইসব বাসিন্দাদের। টানা বৃষ্টিতে মাটি নরম এবং আলগা হয়ে ধস নামার সম্ভাবনা রয়েছে। ভেঙে পড়তে পারে মুম্বইয়ে পুরনো বাড়ি বা বহুতল। তাই বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। এছাড়া তুমুল বৃষ্টির জেরে নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে। এর মধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মুম্বইয়ের বেশ কিছু এলাকায়। বৃষ্টির কাড়নে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন থাকতে পারে বলেও সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে। https://twitter.com/i/status/1308585745834098689 মুম্বইয়ের পশ্চিম শহরতলিতে এর মধ্যেই ১৫০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সারা মুম্বই জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানানো হয়েছে সেন্ট্রাল এবং হারবার শাখায় লাইনে জল জমায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আইএমডি-র ডেপুটি ডিরেক্টর কে এস হোসালিকর জানিয়েছেন, মুম্বই, থানে, রায়গড়, পালঘর এইসব জেলায় বেশি বৃষ্টি হয়েছে এবং পরবর্তী সময়েও এইসব এলাকাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

```