Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুলেট ট্রেনের ভবিষ্যৎ কী, মহারাষ্ট্রের দড়ি টানাটানির মাঝেই নতুন জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্বপ্ন বাস্তবায়নের কাজও শুরু হয়ে গিয়েছিল। আমদাবাদ থেকে মুম্বই পর্যন্ত ৫৮০ কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন প্রকল্প শুরু হয়েছিল মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজোর অ্যাবের হাত ধ

বুলেট ট্রেনের ভবিষ্যৎ কী, মহারাষ্ট্রের দড়ি টানাটানির মাঝেই নতুন জল্পনা

শেষ আপডেট: 22 November 2019 07:52

দ্য ওয়াল ব্যুরো: স্বপ্ন দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্বপ্ন বাস্তবায়নের কাজও শুরু হয়ে গিয়েছিল। আমদাবাদ থেকে মুম্বই পর্যন্ত ৫৮০ কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন প্রকল্প শুরু হয়েছিল মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজোর অ্যাবের হাত ধরেই। কিন্তু মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে যখন দর কষাকষি চলছে, তখন বুলেট ট্রেনের ভবিষ্যৎ নিয়ে তৈরি হল নয়া জল্পনা। একটি সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যম কংগ্রেসের সূত্র উদ্ধৃত করে জানাচ্ছে, মহারাষ্ট্রে এনসিপি-শিবসেনা-কংগ্রেস জোট সরকার এলে মোদীর স্বপ্নের বুলেট ট্রেন প্রকল্প ধাক্কা খেতে পারে। কেন? প্রবীণ কংগ্রেস নেতার বয়ানে লেখা হয়েছে, "প্রকল্পটি যদি এগিয়ে নিয়ে যেতে হয় তবে কেন্দ্রের সমস্ত খরচ বহন করা উচিত। মহারাষ্ট্র সরকার বুলেট ট্রেন প্রকল্পে কোনও ব্যয় করবে না" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে যৌথভাবে ২০১৭ সালের সেপ্টেম্বরে আহমেদাবাদে বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। জাপান ওই বুলেট প্রকল্পের জন্যে ন্যূনতম সুদের হার ০.১ শতাংশ হারে ৮৮ হাজার কোটি টাকার ঋণ দেওয়ার ঘোষণা করে। ওই কংগ্রেস নেতা আরও বলেছেন, অনেকগুলি কাজ রয়েছে আগামী মহারাষ্ট্র সরকারের। কৃষকদের কল্যাণ খাতে ব্যয় এবং ঋণ মকুবের ভাবনাও রয়েছে মহারাষ্ট্রে সরকার গড়তে চলা নতুন জোটের মাথায়। এক এনসিপি নেতা বলেছেন, “রাজ্যে সরকার গঠন করার পরে আমরা কেন্দ্রীয় সরকারকে জানাব যে বুলেট ট্রেন প্রকল্পের ব্যয় রাজ্য সরকার বহন করবে না এবং ওই অর্থ অন্য কোনও খাতে ব্যয় করার পরিকল্পনা করবে", বলেন তিনি।” ৫০৮ কিলোমিটার দীর্ঘ আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেন প্রকল্পে ওই হাই স্পিড ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার হবে, এবং ওই বুলেট ট্রেন ২০২৩ সালের মধ্যে চলাচল শুরু করবে বলে প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। নির্মাণের জন্য দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল হাই স্পিড রেলওয়ে কর্পোরেশন (এনএইচএসআরসিএল) এখনও পর্যন্ত ওই প্রকল্পের ৪৮ শতাংশ জমি অধিগ্রহণ করেছে এবং বেশ কয়েকটি জায়গায় কাজের জন্য দরপত্রও দিয়েছে।

```