Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

করোনা: জুম্মাবারেও ফাঁকা রইল কাশ্মীর থেকে কলকাতার মসজিদ

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহ থেকেই বন্ধ হতে শুরু করেছিল দেশের একের পর এক মসজিদ। লকডাউনের মধ্যে আজ ছিল প্রথম শুক্রবার। করোনাভাইরাস সতর্কতায় জুম্মার নামাজেও ফাঁকাই রইল কাশ্মীর থেকে হায়দরাবাদ, লখনউ থেকে কলকাতার মসজিদ। শ্রীনগরের সবচেয়ে বড় মসজিদে

করোনা: জুম্মাবারেও ফাঁকা রইল কাশ্মীর থেকে কলকাতার মসজিদ

শেষ আপডেট: 27 March 2020 13:25

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহ থেকেই বন্ধ হতে শুরু করেছিল দেশের একের পর এক মসজিদ। লকডাউনের মধ্যে আজ ছিল প্রথম শুক্রবার। করোনাভাইরাস সতর্কতায় জুম্মার নামাজেও ফাঁকাই রইল কাশ্মীর থেকে হায়দরাবাদ, লখনউ থেকে কলকাতার মসজিদ। শ্রীনগরের সবচেয়ে বড় মসজিদের মূল ফটক খোলেনি এদিন। বন্ধ ছিল হায়দরাবাদের চার্মিনার লাগোয়া ঐতিহাসিক মক্কা মসজিদও। কলকাতার টিপু সুলতান মসজিদেও কয়েকজন ইমাম ছাড়া বিশেষ কাউকে চোখে পড়েনি। গতকালই মুসলিম পার্সোনাল ল'বোর্ড ইসলাম ধর্মাবলম্বীদের উদ্দেশে আবেদন জানিয়েছিল, জুম্মার নামাজ বাড়িতেই সারার কথা। পার্সোনাল ল'বোর্ডের তরফে বলা হয়, "ইসলাম কখনও মানুষের ক্ষতি করতে শেখায় না। তাই এই পরিস্থিতিতে আমাদের নিষেধাজ্ঞা মেনে বাড়িতে থাকাই উচিত।" শুধু মুসলিম পার্সোনাল ল'বোর্ড নয়। তেলেঙ্গানার কট্টর মুসলিমদের দল অল ইন্ডিয়া মজলিসই ইত্তেহাদুল মুসলিমিন তথা মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিও আবেদন করেন, জুম্মার জন্য কেউ যেন ঘরের বাইরে পা না রাখেন। হায়দারাবাদের চর্মিনারের সামনের রাস্তায় নামাজের জন্য অন্য শুক্রবার যেখানে ট্রাফিক বন্ধ হয়ে যায়, সেখানে করোনা লকডাউনে সতর্ক হয়ে সে রাস্তা রইল জনশূন্য। গত সপ্তাহে বাংলার ইমামদের সংগঠনও মসজিদে মসজিদে নোটিস পাঠিয়ে সাধারণের জন্য দরজা বন্ধ করে দেওয়ার কথা বলে। বলা হয়, ভিতরে ইমাম সাহেবরা যেমন নামাজ পড়েন তা চলবে। কিন্তু বাইরে থেকে যেন লোকজন ভিড় না করেন। আক্রান্ত বাড়ছে প্রতিদিন। বাড়ছে মৃত্যুও। বিজ্ঞানীরা বলছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে.সংক্রমণের শৃঙ্খল ভেঙে দেওয়া ছাড়া কোভিড-১৯ ঠেকানোর অন্য কোনও পথ নেই। সেই পথেই হাঁটলেন ভারতের মুসলিমরা।

```