Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কুঁড়েঘর থেকে উঠে আসা সারঙ্গিকে জোড়া দফতরের দায়িত্ব দিলেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাইসিনার উঠোনে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছিল মোদী মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ। রাত ঠিক সাড়ে আটটা নাগাদ হঠাৎ করেই যেন হাততালির ঢেউ উঠল দর্শকাসন থেকে। কারণ তখন রাষ্ট্রপতির সচিব ঘোষণা করেছেন, “রাজ্য মন্ত্রী হিসাবে

কুঁড়েঘর থেকে উঠে আসা সারঙ্গিকে জোড়া দফতরের দায়িত্ব দিলেন মোদী

শেষ আপডেট: 31 May 2019 09:03

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাইসিনার উঠোনে সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছিল মোদী মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ। রাত ঠিক সাড়ে আটটা নাগাদ হঠাৎ করেই যেন হাততালির ঢেউ উঠল দর্শকাসন থেকে। কারণ তখন রাষ্ট্রপতির সচিব ঘোষণা করেছেন, “রাজ্য মন্ত্রী হিসাবে এ বার শপথ নেবেন শ্রী প্রতাপ চন্দ্র সারঙ্গি..”। সাধারণ গোছের সাদা পাজামা-পাঞ্জাবি পরা, মাথায় উস্কো খুস্কো চুল নিয়ে শপথ বাক্য পাঠ করলেন 'ওড়িশার মোদী'। পরের দিন সকালেই মন্ত্রিসভা বন্টনের সময় দুটো দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছে তাঁকে। দেওয়া হয়েছে ক্ষুদ্র, ছোট মাঝারি উদ্যোগ মন্ত্রক এবং পশুপালন, দুগ্ধজাত দ্রব্য ও মৎস্য মন্ত্রক। এ বার লোকসভা ভোটে ওড়িশার বালাসোর আসন থেকে জিতেছেন বিজেপি প্রার্থী প্রতাপ চন্দ্র সারঙ্গি। বিজু জনতা দলের প্রার্থী রবীন্দ্র কুমার জেনাকে তিনি হারিয়েছেন ১২ হাজার ৯৫৬ ভোটে। কিন্তু শুধু ভোটে জেতা নয়, রাজ্যের মানুষের মন তিনি জয় করে ফেলেছেন অনেক আগেই। তাঁর থাকা-খাওয়া, আচার-আচরণের মাধ্যমে। শহুরে জীবনের চাকচিক্য, বিলাস, সুবিধা থেকে তিনি অনেক দূরে। বালাসোরের এক ঝুপড়ি বাড়িই তাঁর স্থায়ী ঠিকানা। সেখানেই আগে মায়ের সঙ্গে থাকতেন। মা মারা যাওয়ার পর একাই থাকেন। পাড়ার ছোট ছোট ছেলে-মেয়েগুলোর সঙ্গেই তাঁর দিন কাটে। দীর্ঘদিন ধরে রাজনীতির ময়দানে রয়েছেন অবিবাহিত প্রতাপবাবু। লোকসভার সাংসদ হওয়ার আগে প্রতাপ সারঙ্গি ওড়িশার নীলগিরি বিধানসভা আসন থেকে বিধায়ক ছিলেন। একবার ২০০৪ সালে, পরে ২০০৯ সালে। গত লোকসভা ভোটে হেরে গেছিলেন সামান্য ভোটের ব্যবধানে। কিন্তু তাঁর কাজ থেমে থাকেনি। কাছের লোকেরা বলেন, উনি  শিব জ্ঞানে জীবের সেবা করেন। গণশিক্ষা মন্দির যোজনার অধীনে প্রতাপ সারঙ্গি ময়ুরভঞ্জ ও বালাসোরের আদিবাসী অধ্যুষিত এলাকায় দুঃস্থ শিশুদের জন্য অনেক স্কুলও গড়েছেন। এছাড়াও এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অবদান কম নয়। আর এই সব কাজ প্রতাপবাবু করেন সাইকেলে চেপে। নিজের বলতে এই সাইকেলই আছে তাঁর। আর তাই প্রতাপবাবু মন্ত্রী হওয়ার পর গোটা ওড়িশা জুড়েই খুশির আমেজ। মন্ত্রী না হয়েও যিনি নিজের ক্ষমতায় মানুষের হয়ে কাজ করতেন, মন্ত্রী হয়ে তিনি যে মানুষের আরও পাশে দাঁড়াবেন, সে তো জানা কথা। তারমধ্যে তাঁকে যে দুটি মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, দুটি ক্ষেত্রেই ওড়িশার মানুষের জন্য করার অনেক সুযোগ তিনি পাবেন। ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের ক্ষেত্রেও পাবেন। পাবেন পশুপালন, দুগ্ধ প্রক্রিয়াকরণ ও মৎস্য মন্ত্রকের ক্ষেত্রেও। আর তাই এই সাধুর উপরেই ভরসা রাখছেন ওড়িশার সাধারণ মানুষ। আসলে যাঁর জীবনটাই একটা যুদ্ধ, তাঁর ক্ষেত্রে বাকি যুদ্ধ খুব ছোট, জয় করা তাই সত্যিই খুব সহজ।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-balasore-mp-pratap-sarangi-stands-out-for-simplicity-and-dedication-to-people/

```