Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ছোট দোকানদার, ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের জন্য মাসে ৩ হাজার টাকা পেনশন স্কিম চালু করলেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে দ্বিতীয় মেয়াদের প্রথম দিন থেকেই বড় সিদ্ধান্ত ঘোষণা শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাইসিনায় শপথ গ্রহণের পর শুক্রবার দুপুরে মন্ত্রীদের দায়িত্ব তথা মন্ত্রক বন্টন করেন প্রধানমন্ত্রী। তার পর বিকেলে

ছোট দোকানদার, ব্যবসায়ী ও খুচরো বিক্রেতাদের জন্য মাসে ৩ হাজার টাকা পেনশন স্কিম চালু করলেন মোদী

শেষ আপডেট: 31 May 2019 14:59

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে দ্বিতীয় মেয়াদের প্রথম দিন থেকেই বড় সিদ্ধান্ত ঘোষণা শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রাইসিনায় শপথ গ্রহণের পর শুক্রবার দুপুরে মন্ত্রীদের দায়িত্ব তথা মন্ত্রক বন্টন করেন প্রধানমন্ত্রী। তার পর বিকেলে মন্ত্রিসভার বৈঠক ডেকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। তার অন্যতম হল, ছোট দোকানদার, ব্যবসায়ী ও ক্ষুদ্র বিক্রেতাদের জন্য এ বার পেনশন স্কিম চালু করবে মোদী সরকার। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকর সাংবাদিক বৈঠক করে জানান, জিএসটি সহ যে সব দোকানদার, ব্যবসায়ী ও খুচরো বিক্রেতার বছরে ব্যবসা দেড় কোটি টাকার কম তাঁরা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে চল্লিশ বছরের মধ্যে। গোটা দেশে সওয়া তিন লক্ষ কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে তাঁদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চলবে। https://twitter.com/PIB_India/status/1134467950554095616 জাভরেকর আরও জানিয়েছেন, যাঁরা নাম নথিভুক্ত করবেন তাঁরা ৬০ বছর বয়সের পর থেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন। তবে নাম নথিভুক্ত করার জন্য এবং পেনশন পাওয়ার জন্য ব্যবসায়ীদের মাসে ন্যূনতম আমানত জমা করতে হবে। প্রতি মাসে কাকে কত টাকা চাঁদা দিতে হবে তা ব্যবসায়ীর বয়সের উপর নির্ভর করবে। অনেকটা বিমার প্রিমিয়ামের মতই হিসাব হবে। যেমন, ১৮ বছর বয়সে নাম নথিভুক্ত করলে রোজ ২ টাকা অর্থাৎ মাসে ৬০ টাকা চাঁদা দিতে হবে। ২৯ বছর বয়সে কেউ নাম নথিভুক্ত করলে তাঁকে মাসে একশ টাকা দিতে হবে। চল্লিশ বছর বয়সে কেউ নাম নথিভুক্ত করলে তাঁকে মাসে ২০০ টাকা দিতে হবে। আবার সরকার তাঁদের অ্যাকাউন্টে ম্যাচিং গ্র্যান্ট দেবে। সরকারের হিসাব মতো দেশে মোট তিন কোট ব্যবসায়ী ও দোকানদার এই প্রকল্পের জন্য উপকৃত হবেন। https://twitter.com/DG_PIB/status/1134467255675367424 পর্যবেক্ষকদের মতে, মোদীর প্রথম মেয়াদে নোটবন্দি ও জিএসটি-র বাস্তবায়নের জন্য সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন ছোট ব্যবসায়ী ও দোকানদাররা। অথচ উত্তর ভারতে এদের মধ্যেই একদা বিজেপি-র মজবুত জনভিত্তি ছিল। ফের সরকারে এসে তাদের সঙ্গে আস্থার সম্পর্ক বাড়াতে চাইছেন মোদী।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/economic-growth-of-india-drops-to-5-8-in-march-quarter/

```