Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

জম্মু-কাশ্মীরে চালু হল মোবাইল, জলদি ফিরবে ইন্টারনেটও, আশ্বাস রাজ্যপালের

দ্য ওয়াল ব্যুরো: ৭১ দিন পর সোমবার জম্মু-কাশ্মীরে ফিরেছে মোবাইল পরিষেবা। এতদিন পর ফের ফোনে নিজের বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজনের সঙ্গে কথা বলতে পারবেন উপত্যকার ৪০ লাখ মানুষ। যদিও এখনও চালু হয়নি ইন্টারনেট। তবে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল ম

জম্মু-কাশ্মীরে চালু হল মোবাইল, জলদি ফিরবে ইন্টারনেটও, আশ্বাস রাজ্যপালের

শেষ আপডেট: 14 October 2019 17:15

দ্য ওয়াল ব্যুরো: ৭১ দিন পর সোমবার জম্মু-কাশ্মীরে ফিরেছে মোবাইল পরিষেবা। এতদিন পর ফের ফোনে নিজের বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজনের সঙ্গে কথা বলতে পারবেন উপত্যকার ৪০ লাখ মানুষ। যদিও এখনও চালু হয়নি ইন্টারনেট। তবে জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব চালু হবে ইন্টারনেট পরিষেবা। সোমবার কাশ্মীরের একটি অনুষ্ঠানে এসে রাজ্যপাল বলেন, আমআদমির স্বার্থেই উপত্যকায় নিষিদ্ধ করা হয়েছিল মোবাইল পরিষেবা। কারণ জঙ্গিরা নাশকতার ছক কষার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করে এই মোবাইল ফোন। রাজ্যপাল জানিয়েছেন, মোবাইল পরিষেবার তুলনায় কাশ্মীরের সাধারণ মানুষের নিরাপত্তা তাঁদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, "কাশ্মীরে টেলিফোন পরিষেবা বন্ধ থাকায় হইচই ফেলেছিলেন অনেকেই। আমরা এটা বন্ধ করেছিলাম যাতে জঙ্গিরা তাঁদের কাজের জন্য ফোন ব্যবহার করতে না পারে। আমাদের কাছে টেলিফোনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখানকার সাধারণ মানুষের নিরাপত্তা।" রাজ্যপাল আরও বলেন, "আগেকার দিনেও মানুষ টেলিফোন ছাড়া থাকত। এই ক'দিন উপত্যকার তরুণ-তরুণীদের একটু কষ্ট হয়েছে। তবে এ বার থেকে নিশ্চিন্তে ফোনে কথা বলতে পারবেন। দ্রুত ইন্টারনেট পরিষেবাও চালু হবে।" এ দিনের ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সত্যপাল মালিক দাবি করেছেন, কাশ্মীরের পরিস্থিতি এখন একেবারেই স্বাভাবিক। কোনও হিংসা-অশান্তি নেই। গত দু'মাসে উপত্যকায় একটিও গুলি চলেনি বলে দাবি করেছেন তিনি। আর এই শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার জন্য রাজ্যপাল ধন্যবাদ জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের পুলিশবাহিনীকে। তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমায় উপত্যকায় শান্তি বজায় রাখার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে ওঁকে আমি বলেছি এই সব সম্ভব হয়েছে আমাদের দক্ষ পুলিশবাহিনী এবং কাশ্মীরের সাধারণ মানুষের জন্য। তাই ধন্যবাদ, শুভেচ্ছা ওঁদেরই প্রাপ্য। ওঁদের সহযোগিতার জন্যই উপত্যকায় আইনশৃঙ্খলা বজায় রয়েছে।" এখানেই শেষ নয়। নিজের রাজ্যের পুলিশবাহিনীর ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাঁদের ক্ষতিপূরণ বাবদ ভাতার পরিমাণ বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছেন রাজ্যপাল। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b9%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%9b%e0%a7%8b%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%96/

```