Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাতিয়ার ফোনের কল রেকর্ড, নিজামুদ্দিনে যাওয়া ১০৬১ জনকে চিহ্নিত করল মহারাষ্ট্র সরকার

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা বিশেষ দল গড়েছিল। নিজামুদ্দিনের তবলিঘি জামাতে কারা হাজির ছিলেন তাঁদের চিহ্নিত করতে মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখা শুরু করেছিল দিল্লি পুলিশ। তার ভিত্তিতে রাজ্যগুলিকেও দেওয়া হয়েছিল তথ্য

হাতিয়ার ফোনের কল রেকর্ড, নিজামুদ্দিনে যাওয়া ১০৬১ জনকে চিহ্নিত করল মহারাষ্ট্র সরকার

শেষ আপডেট: 8 April 2020 08:02

দ্য ওয়াল ব্যুরো: গত সপ্তাহেই দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা বিশেষ দল গড়েছিল। নিজামুদ্দিনের তবলিঘি জামাতে কারা হাজির ছিলেন তাঁদের চিহ্নিত করতে মোবাইলের কল রেকর্ড খতিয়ে দেখা শুরু করেছিল দিল্লি পুলিশ। তার ভিত্তিতে রাজ্যগুলিকেও দেওয়া হয়েছিল তথ্য। সেই সূত্র ধরে মহারাষ্ট্র সরকার ১০৬১ জনকে চিহ্নিত করল, যাঁরা নিজামুদ্দিনের জমায়েতে হাজির ছিলেন। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানিয়েছেন, "আমরা ফোন কলের তথ্য ধরে দেখেছি যাঁরা নিজামুদ্দিনে গেছিলেন এবং তাঁরা যাঁদের সঙ্গে ফোনে কথা বলেছেন সেটা মিলিয়ে সংখ্যাটা ১৮৮৫। এর মধ্যে ১৮২৬ জনকে চিহ্নিত করা গেছে। বাকি ৫৯ জনকে চিহ্নিত করার কাজ চলছে।" অনিল দেশমুখ আরও বলেছেন, "চিহ্নিত হওয়া ১৮২৬ জনের মধ্যে ১০৬১ জন সশরীরে নিজামুদ্দিনে পৌঁছেছিলেন। বাকিরা তাঁদের সংস্পর্শে আসেন।" এদের প্রত্যেককে চিহ্নিত করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। ১৬ জনের মধ্যে করোনা উপসর্গ থাকায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছে আইসলেশন ওয়ার্ডে। মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, বুধবার সকাল পর্যন্ত সেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১১৭৭ জন। সরকারের দাবি আনুমানিক দু'হাজার লোক নিজামুদ্দিনে গেছিলেন মহারাষ্ট্র থেকে। বেশ কিছু নিজামুদ্দিন ফেরত জামাত সদস্য ইতিমধ্যেই চিকিৎসাধীন। বাকিদের খুঁজে পেতে ফোন কলেই ভরসা করছে মহারাষ্ট্র সরকার। বুধবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার পেরিয়ে গেছে। যার মধ্যে প্রায় দেড় হাজার নিজামুদ্দিন ফেরত জামাত সদস্য। সংক্রমণে নিজামুদ্দিনের জমায়েত কতটা ভূমিকা নিয়েছে দু’দিন আগেই সেই তথ্য দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। তাঁর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে মোট আক্রান্তের ৩০ শতাংশের নিজামুদ্দিন যোগ রয়েছে। তিনি আরও বলেন, এখন ভারতে ৪.১ দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে। নিজামুদ্দিনের ঘটনা না ঘটলে তা হত ৭.৪ দিনে। অর্থাৎ অর্ধেক দিনে দ্বিগুণ হচ্ছে সংক্রামিতের সংখ্যা। গতকাল কেন্দ্রের তরফে পরিসংখ্যান দিয়ে বলা হয় একজন করোনা আক্রান্তর থেকে ৪০৬ জনের শরীরে তা সংক্রামিত হতে পারে।

```