Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪০ থেকে ৪৫ বিধায়কের সমর্থন রয়েছে পাইলটকে, দাবি গেহলট ঘনিষ্ঠ নেতার

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কংগ্রেস সরকারকে নিয়ে ডামাডোল এখনও চলছেই। এই মুহূর্তে নিজেদের বিধায়কদের নিয়ে আত্মগোপন করে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিরোধী নেতা শচীন পাইলট। ১৫ অগস্টের পর রাজস্থানের বি

৪০ থেকে ৪৫ বিধায়কের সমর্থন রয়েছে পাইলটকে, দাবি গেহলট ঘনিষ্ঠ নেতার

শেষ আপডেট: 7 August 2020 08:34

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কংগ্রেস সরকারকে নিয়ে ডামাডোল এখনও চলছেই। এই মুহূর্তে নিজেদের বিধায়কদের নিয়ে আত্মগোপন করে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিরোধী নেতা শচীন পাইলট। ১৫ অগস্টের পর রাজস্থানের বিধানসভা অধিবেশন শুরু হওয়ার পরে আস্থাভোটের মাধ্যমে শক্তিপরীক্ষা হবে। তার আগে প্রস্তুতি চালাচ্ছে দু’পক্ষই। এর মধ্যেই এক কংগ্রেস বিধায়ক জানালেন শচীন পাইলট যা মনে করছেন, তার থেকে অনেক বেশি বিধায়কের সমর্থন তাঁর সঙ্গে রয়েছে। নিজেকে গেহলট শিবিরের বিধায়ক দাবি করে প্রশান্ত বৈরওয়া নামের এক বিধায়ক জানান, ৪০ থেকে ৪৫ জন বিধায়কের সমর্থন রয়েছে শচীন পাইলটের দিকে। এক সময় তাঁকে পাইলট শিবিরের বিধায়ক বলা হত। কিন্তু বর্তমানে গেহলট শিবিরে রয়েছেন তিনি। জয়সলমীরের সূর্যগড় হোটেল থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেরিয়ে আসেন প্রশান্ত। তখনই এই মন্তব্য করেন এই কংগ্রেস বিধায়ক। কংগ্রেসের অভিযোগ, রাজস্থানে গেহলট সরকার ফেলার ষড়যন্ত্র করছে বিজেপি। মুখ্যমন্ত্রী গেহলট অভিযোগ করেন, প্রথমে কংগ্রেস বিধায়কদের যে টাকার অফার দেওয়া হচ্ছিল, তা অনেক বাড়িয়ে দিয়েছে বিজেপি। কিন্তু পাইলট ও আরও ১৮ জন বিধায়ক তাঁর দিকে রয়েছেন। এখনও ১০২ জন বিধায়কের সমর্থন রয়েছে গেহলটের সঙ্গে। এই পরিপ্রেক্ষিতেই কংগ্রেস বিধায়ক প্রশান্ত বলেন, “শচীন পাইলটের বড় স্বপ্ন রয়েছে। কিন্তু তিনি জানেন না আসল ছবিটা কী। যদি উনি প্রথমে আমাদের সঙ্গে এই বিষয়ে কথা বলতেন, আমাদের মতামত নিতেন, তাহলে তাঁর সমর্থনে সংখ্যাটা ৪০ থেকে ৪৫ হত, ১৯ হত না। কারণ ৪০ থেকে ৪৫ জনের সমর্থন রয়েছে পাইলটের দিকে। কিন্তু উনি আমাদের থেকে কোনও মতামত নেননি। আমার মনে হয় এখানে খেলাটা পিছন থেকে অন্য কেউ খেলছে।” অবশ্য ৪০ থেকে ৪৫ জনের সমর্থন থাকার মানে এই নয় আস্থাভোটের সময় তাঁরা পাইলটকে সমর্থন করবেন। প্রশান্ত জানিয়েছেন, “কংগ্রেসে অনেকেই তাঁর শুভচিন্তক থাকতে পারেন, কিন্তু তার মানে এই নয় তাঁরা কংগ্রেসের হয়ে ভোট দেবেন না। আমরা কংগ্রেসের দিকেই ১০০ শতাংশ ভোট দেব। আস্থাভোটে কংগ্রেসই জিতবে।” রাজস্থানে এই অবস্থার জন্য বিজেপিকেই দায়ী করেছেব প্রশান্ত। তিনি বলেন, সেখানে নোংরা খেলা খেলছে বিজেপি। তারা টাকা দিয়ে কংগ্রেস বিধায়কদের কেনার চেষ্টা করছে। আর এই খেলায় শচিন পাইলটকে দাবার গুটি হিসেবে ব্যবহার করছে তারা। সরকারের বিরুদ্ধে পাইলটদের বিক্ষোভ থাকতে পারত। সেটা তিনি বলতেই পারতেন। কিন্তু যেভাবে পাইলটরা বিরোধিতা করেছেন, সেই পদ্ধতি ভাল হয়নি বলেই জানিয়েছেন প্রশান্ত বৈরওয়া।

```