Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মোদীর জনতা কার্ফু সমর্থনে করোনা সম্পর্কে ভুল তথ্য, রজনীকান্তের ভিডিও মুছল টুইটার

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী দেশজুড়ে রবিবার জনতা কার্ফুর বার্তা তোলার পর তাকে সমর্থন করেছিলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। কিন্তু সেই ভিডিও বার্তায় করোনা ভাইরাস সম্পর্কে ভুল তথ্য দেওয়ায় রজনীকান্তের সেই ভিডিও মুছে দিল টুইটার কর্তৃপক্ষ।

মোদীর জনতা কার্ফু সমর্থনে করোনা সম্পর্কে ভুল তথ্য, রজনীকান্তের ভিডিও মুছল টুইটার

শেষ আপডেট: 22 March 2020 08:15

দ্য ওয়াল ব্যুরো: নরেন্দ্র মোদী দেশজুড়ে রবিবার জনতা কার্ফুর বার্তা তোলার পর তাকে সমর্থন করেছিলেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। কিন্তু সেই ভিডিও বার্তায় করোনা ভাইরাস সম্পর্কে ভুল তথ্য দেওয়ায় রজনীকান্তের সেই ভিডিও মুছে দিল টুইটার কর্তৃপক্ষ। বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষনে রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অর্থাৎ ১৪ ঘণ্টা জনতা কার্ফু পালনের ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপরেই টুইট করে রজনীকান্ত বলেন, “এই ১৪ ঘণ্টা খুবই দরকার। কমিউনিটি ট্রান্সমিশন যাতে না হয় তার জন্য ১২ থেকে ১৪ ঘণ্টা করোনা জীবাণুকে ছড়ানো থেকে আটকে রাখতে হয়। তাহলেই এই ভাইরাস আর ছড়ায় না।” টুইটারের তরফে জানানো হয়, রজনীকান্ত যে তথ্য দিয়েছেন তা সম্পূর্ণ ভুল। এই ভুল তথ্য এই পরিস্থিতিতে মানুষকে ভুল পথে চালনা করতে পারে। কারণ, রজনীকান্তের জনপ্রিয়তা ভারতে সাংঘাতিক। দক্ষিণের থালাইভা তিনি। তাই তাঁর কথা অনেকে বেদবাক্য বলে মনে করেন। তাই এই ভুল তথ্য ছড়িয়ে পড়তে বেশিক্ষণ লাগবে না। এই কারণেই এই ভিডিওকে মুছে ফেলে টুইটার কর্তৃপক্ষ। নিজের ভিডিও বার্তায় রজনীকান্ত বলেছিলেন, “ভারতে করোনা ভাইরাস এই মুহূর্তে স্টেজ ২-তে আছে। তা স্টেজ ৩ অর্থাৎ কমিউনিটি ট্রান্সমিশন থেকে আটকাতে সবাইকে ঘরের ভিতরে থাকতে হবে। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনতা কার্ফুর ডাক দিয়েছেন।” ৬৯ বছর বয়সী এই অভিনেতা আরও বলেন, “ইতালি সরকারও একই ধরনের কার্ফু জারি করেছিল। কিন্তু মানুষ শোনেনি। তার ফল তারা এখন পাচ্ছে। তাই ভারতের সব মানুষকে এই জনতা কার্ফু সফল করতে এগিয়ে আসার আহ্বান করছি আমি। এই পরিস্থিতিতে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যেসব মানুষ নিরলস পরিশ্রম করছেন, প্রধানমন্ত্রীর আবেদন অনুযায়ী তাঁদের ধন্যবাদ জানাতেও কেউ ভুলবেন না।” ভিডিও বার্তার পাশপাশি টুইট করেও সবাইকে রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়ির বাইরে বেরাতে নিষেধ করেন রজনীকান্ত। সেই টুইট অবশ্য রয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, কোনও করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি হাঁচলে না কাশলে তাঁর নাক-মুখ থেকে যে জলকণা বেরিয়ে আসে তা বেশ কয়েক দিন বেঁচে থাকতে পারে। সেই জলকণা যে বস্তুতে লেগে রয়েছে তেমন কোনও বস্তু স্পর্শ করার পরে কোনও ব্যক্তি যদি নিজের হাত মুখ, নাক বা কানে ঠেকান তাহলে তাঁর শরীরেও এই ভাইরাস ছড়িয়ে পড়ে।

```