Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

দিল্লিতে শ্রমিকদের গায়ে ছড়ানো হল জীবাণুনাশক, সমালোচনার মুখে ক্ষমা চাইল পুরসভা

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের পর এ বার দিল্লি। ফের ভিন রাজ্যের শ্রমিকদের গায়ে ছড়ানো হল জীবাণুনাশক। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই শুরু হয় সমালোচনা। পরে ক্ষমা চাওয়া হয় পুরসভার তরফে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লি মিউনি

দিল্লিতে শ্রমিকদের গায়ে ছড়ানো হল জীবাণুনাশক, সমালোচনার মুখে ক্ষমা চাইল পুরসভা

শেষ আপডেট: 23 May 2020 05:04

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের পর এ বার দিল্লি। ফের ভিন রাজ্যের শ্রমিকদের গায়ে ছড়ানো হল জীবাণুনাশক। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরেই শুরু হয় সমালোচনা। পরে ক্ষমা চাওয়া হয় পুরসভার তরফে।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অন্তর্গত লাজপত নগরের একটি স্কুলে। ট্রেনে করে নিজেদের রাজ্যে ফিরে যাওয়ার আগে ওই স্কুলে স্ক্রিনিং করার ব্যবস্থা হয়েছিল ভিন রাজ্যের শ্রমিকদের। সেইমতো শ্রমিকরা শুক্রবার সেখানে জড়ো হন। তাঁরা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। আচমকাই এক পুরকর্মী তাঁদের উপর জীবাণুনাশক ছড়াতে শুরু করেন। এই ঘটনার ভিডিও করেন কেউ। পরে তো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এই ঘটনার পরেই শুরু হয় সমালোচনা। সবাই উত্তরপ্রদেশের উদাহরণ টেনে আনেন। তাঁরা বলেন, যখন ডাক্তাররাই বলছেন, এভাবে জীবাণুনাশক ছড়ালে হিতে বিপরীত হতে পারে, সেখানে কী ভাবে বারবার এই কাজ করছেন সরকারি কর্মীরা। ভিন রাজ্যের শ্রমিকদের কি প্রাণের কোনও দাম নেই। এই সমালোচনা শুরু হওয়ার পরেই দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে ক্ষমা চাওয়া হয়। একটি বিবৃতি জারি করে বলা হয়, ইচ্ছে করে এই কাজ করা হয়নি। ওই স্কুল লোকালয়ে হওয়ায় স্থানীয় বাসিন্দারা বারবার এলাকা জীবাণুমুক্ত করার দাবি করেছিলেন। সেইমতো স্কুল চত্বর জীবাণুমুক্ত করছিলেন ওই কর্মী। কিন্তু যে পাইপ থেকে স্প্রে করা হচ্ছিল তা সামলাতে পারেননি ওই কর্মী। পাইপের চাপ সামলাতে না পেরে তা শ্রমিকদের গায়ে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পুর কর্তৃপক্ষ লজ্জিত। শ্রমিকদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে আরও জানানো হয়, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য ওই কর্মীকে সাবধান করা হয়েছে। কর্পোরেশনের ক্ষমা চাওয়ার পরেও অবশ্য সমালোচনা কমছে না। সবাই বলছেন, ভিডিওতে স্পষ্ট ধরা পড়েছে জেনেশুনেই জীবাণুনাশক ছড়াচ্ছেন ওই কর্মী। নিশ্চয় পুরসভার নির্দেশ ছিল। কিন্তু এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় এখন বাধ্য হয়ে সাফাই গাইছে তারা।

```