Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ঘুষ না পেয়ে দুই শিশুর বয়স ১০০ বছর বাড়িয়ে দিলেন আধিকারিক, অভিযোগ দায়ের

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে আবেদন করার পরেও জন্মের সার্টিফিকেট দেওয়ার জন্য টাকা চেয়েছিলেন গ্রামোন্নয়ন আধিকারিক ও গ্রাম প্রধান। কিন্তু দিতে চাননি দুই শিশুর কাকা। সেই রাগে তাদের বয়স ১০০ বছরের বেশি বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ওই আধিকারিক ও গ্রাম প্র

ঘুষ না পেয়ে দুই শিশুর বয়স ১০০ বছর বাড়িয়ে দিলেন আধিকারিক, অভিযোগ দায়ের

শেষ আপডেট: 22 January 2020 07:20

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে আবেদন করার পরেও জন্মের সার্টিফিকেট দেওয়ার জন্য টাকা চেয়েছিলেন গ্রামোন্নয়ন আধিকারিক ও গ্রাম প্রধান। কিন্তু দিতে চাননি দুই শিশুর কাকা। সেই রাগে তাদের বয়স ১০০ বছরের বেশি বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল ওই আধিকারিক ও গ্রাম প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের শাহজাহানপুরের খুটার থানার অন্তর্গত বেলা গ্রামের। পুলিশ সূত্রে খবর, গ্রামেরই বাসিন্দা পবন কুমার তাঁর দুই ভাইপো শুভ ও সঙ্কেতের জন্মের সার্টিফিকেট বের করার জন্য অনলাইনে আবেদন করেছিলেন। শুভর বয়স ৪ বছর ও সঙ্কেতের ২ বছর। কিন্তু সার্টিফিকেট দেওয়ার জন্য গ্রামোন্নয়ন আধিকারিক সুশীল চাঁদ অগ্নিহোত্রী ও গ্রামের প্রধান প্রবীণ মিশ্র তাঁর কাছে ৫০০ টাকা করে চান বলে অভিযোগ। সেই টাকা দেবেন না বলে জানিয়ে দেন পবন। তারপরেই এই কারচুপি তাঁরা করেন বলে অভিযোগ। পবন জানিয়েছেন তাঁর বড় ভাইপো শুভর জন্মের তারিখ ৬ জানুয়ারি ২০১৬ সালের জায়গায় ৬ জানুয়ারি ১৯১৬ করে দেওয়া হয়েছে। ছোট ভাইপো সঙ্কেতের জন্মের তারিখ ১৩ জুন ২০১৮ সালের জায়গায় ১৩ জুন ১৯১৬ করে দেওয়া হয়েছে। অর্থাৎ একজনের বয়স ১০০ বছর ও অন্যজনের বয়স ১০২ বছর বেশি করে দেওয়া হয়েছে। সার্টিফিকেট হাতে পাওয়ার পরেই বরেলির দুর্নীতি দমন আদালতে মামলা দায়ের করেন তিনি। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, পবনের অভিযোগ সত্যি। জন্মের সার্টিফিকেটে কারচুপি করেছেন আধিকারিক ও গ্রাম প্রধান। আদালতের তরফে পুলিশকে অভিযোগ দায়ের করে দুই অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খুটার থানার এসএইচও তেজপাল সিং জানিয়েছেন, তাঁরা আদালতের কপি পেয়েছেন। দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।

```