Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আরএসএস কর্মীদের গণধোলাইয়ের অভিযোগ বাঙালি সংগঠনের বিরুদ্ধে, ত্রিপুরায় গ্রেফতার ১২

দ্য ওয়াল ব্যুরো: আরএসএস-এর শাখা সংগঠন সদ্ভাবনা মঞ্চের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠল ত্রিপুরার বাঙালি সংগঠন নাগরিক সুরক্ষা মঞ্চের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে ত্রিপুরার উত্তর জেলার কাঞ্চনপুর থানা এলাকায়। সঙ্ঘের কর্মীদের অভিযোগের

আরএসএস কর্মীদের গণধোলাইয়ের অভিযোগ বাঙালি সংগঠনের বিরুদ্ধে, ত্রিপুরায় গ্রেফতার ১২

শেষ আপডেট: 14 August 2020 06:38

দ্য ওয়াল ব্যুরো: আরএসএস-এর শাখা সংগঠন সদ্ভাবনা মঞ্চের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠল ত্রিপুরার বাঙালি সংগঠন নাগরিক সুরক্ষা মঞ্চের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে ত্রিপুরার উত্তর জেলার কাঞ্চনপুর থানা এলাকায়। সঙ্ঘের কর্মীদের অভিযোগের ভিত্তিতে ১২ জন নাগরিক সুরক্ষা মঞ্চের নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। সদ্ভাবনা মঞ্চের পক্ষ থেকে বুধবার সন্ধেবেলা কাঞ্চনপুরের দাসদায় একটি সভার আয়োজন করা হয়েছিল। কোভিড বিধি মেনে কেন সভা হচ্ছে না, কেন জমায়েত হচ্ছে, এই অভিযোগ তুলে আরএসএস কর্মীদের উপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। আরএসএস-এর অভিযোগ, কথা শোনার আগেই মারধর করা হয় তাঁদের কর্মীদের। সঙ্ঘের দাবি, নাগরিক সুরক্ষা মঞ্চের হামলায় তাদের ন’জন কর্মী গুরুতর জখম হয়েছেন। কাঞ্চনপুর থানায় অভিযোগ দায়ের করা হয় সঙ্ঘের শাখা সংগঠন সদ্ভাবনা মঞ্চের তরফে। তারপরই ১২ জনকে গ্রেফতার করে কাঞ্চনপুর থানার পুলিশ। যদিও নাগরিক সুরক্ষা মঞ্চের সাধারণ সম্পাদক দীপ্তেন্দু নাথ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, “সদ্ভাবনা মঞ্চ কোভিড বিধি না মেনে সভা করছিল। আমাদের কর্মীরা গিয়ে তাতে আপত্তি জানায়। দু’পক্ষের মধ্যে বচসা হয়েছে ঠিকই তবে কাউকে মারধর করা হয়নি।” গত কয়েক বছরে ত্রিপুরায় আরএসএস-এর শক্তি ব্যাপক ভাবে বেড়েছে। দু’বছর হল ত্রিপুরায় সরকার বদল হয়েছে। বাম সরকারকে সরিয়ে সেখানে বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে। পর্যবেক্ষকদের অনেকের মতে, ত্রিপুরায় মানিক সরকারের গদি টলাতে অনেক দিন আগে থেকেই ‘গ্রাউন্ড ওয়ার্ক’ শুরু করেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ।

```