Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিয়ের জায়গা বদল, বিধি নিয়ে পাত্রের বাবাকে হুঁশিয়ারি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল সেকুলার প্রধান এইচডি দেবগৌরার নাতি নিখিল কুমারস্বামীর বিয়ে নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়ে গেল কর্ণাটকে। বিধি না মেনে অনুষ্ঠান করলে কুমারস্বামী পরিবারের বিরুদ্ধে পদক্ষেপ করার হু

প্রাক্তন প্রধানমন্ত্রীর নাতির বিয়ের জায়গা বদল, বিধি নিয়ে পাত্রের বাবাকে হুঁশিয়ারি কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 17 April 2020 05:40

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের মধ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল সেকুলার প্রধান এইচডি দেবগৌরার নাতি নিখিল কুমারস্বামীর বিয়ে নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়ে গেল কর্ণাটকে। বিধি না মেনে অনুষ্ঠান করলে কুমারস্বামী পরিবারের বিরুদ্ধে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি শাসিত কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর ছেলে অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেছেন। তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে কংগ্রেস নেতা এম কৃষ্ণাপ্পার ভাইজি রেবতীর সঙ্গে। বাগদান পর্ব আগেই হয়ে গিয়েছিল। শুক্রবার তাঁদের বিয়ে। কিন্ত লকডাউনের মধ্যে বিকল্প জায়গার ব্যবস্থা করতে হয় কুমারস্বামী পরিবারকে। প্রথমে ঠিক ছিল বেঙ্গালুরুর একটি রিসর্টে হবে নিখিল-রেবতীর বিয়ের অনুষ্ঠান। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় দেবগৌরা-পুত্র নিমন্ত্রিতদের উদ্দেশে বলেন, লকডাউনের জন্য জায়গা বদল করা হয়েছে। বেঙ্গালুরু থেকে ২৮ কিলোমিটার দূরে তাঁদের খামার বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে বলে জানান কুমারস্বামী। দলীয় নেতাকর্মী ও অন্যান্যদের উদ্দেশে কুমারস্বামী বিধি মেনে এই অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন। দুই পরিবারের নিকট আত্মীয়দের নিয়ে অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী। কেন জায়গা বদল তারও ব্যাখা দিয়েছেন কুমারস্বামী। তিনি বলেছেন, বেঙ্গালুরু রেড জোন। আর বাড়িতে এই অনুষ্ঠান হওয়া সম্ভব নয় তাই খামারবাড়িতেই ছোট করে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কন্নড় মিউজিক ভিডিও ও বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন নিখিল। কিন্তু বাবা, দাদুর পথ ধরে সেলুলয়েড থেকে রাজনীতিতেও পা রেখেছেন। গত লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলেও হারতে হয় তাঁকে। এদিন উপমুখ্যমন্ত্রী অশ্বথ নারায়ণ বলেছেন, "যদি বিয়ের অনুষ্ঠানে লকডাউনের বিধি লঙ্ঘন হয় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।" পাল্টা কুমারস্বামী বলেছেন, "বিধি লঙ্ঘন করার কোনও প্রশ্নই ওঠে না। বিধি মানার জন্যই বিয়ের অনুষ্ঠানের জায়গা বদল করা হয়েছে এবং অতিথিদের আসতে বারণ করে দেওয়া হয়েছে।" পাত্রের বাবা এও বলেন, "আমি একজন জনপ্রতিনিধি। আমি জানি কতটা কী করতে হবে।"

```