Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বদল আসছে ম্যাকডোনাল্ডস-এ, নতুন আউটলেটে মেনু থেকে বাদ ১৩টি আইটেম

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি সারা ভারতে ম্যাকডোনাল্ডস-এর ১৬০টি আউটলেট বন্ধ হয়ে গিয়েছে। তবে ফের ম্যাকডোনাল্ডস লাভার্সদের জন্য আসতে চলেছে খুশির খবর। আবার ধীরে ধীরে খোলা হচ্ছে সব আউটলেট। প্রথম পর্যায়ে দিল্লির ১৩টি আউটলেট নতুন করে খোলা হচ্ছে। তবে

বদল আসছে ম্যাকডোনাল্ডস-এ, নতুন আউটলেটে মেনু থেকে বাদ ১৩টি আইটেম

শেষ আপডেট: 20 May 2019 20:37

দ্য ওয়াল ব্যুরো : সম্প্রতি সারা ভারতে ম্যাকডোনাল্ডস-এর ১৬০টি আউটলেট বন্ধ হয়ে গিয়েছে। তবে ফের ম্যাকডোনাল্ডস লাভার্সদের জন্য আসতে চলেছে খুশির খবর। আবার ধীরে ধীরে খোলা হচ্ছে সব আউটলেট। প্রথম পর্যায়ে দিল্লির ১৩টি আউটলেট নতুন করে খোলা হচ্ছে। তবে এর সঙ্গে একটা খারাপ খবরও রয়েছে ম্যাকডোনাল্ডস লাভার্সদের জন্য। এ বার থেকে সব আউটলেটে বন্ধ হয়ে যাচ্ছে ম্যাকআলু, গ্রিলড চিকেন র‍্যাপ-এর মতো ১৩টি আইটেম। জানা গিয়েছে, কনাট প্লাজা রেস্টুরেন্টস প্রাইভেট লিমিটেডের মালিক বিক্রম বক্সির সঙ্গে চুক্তির পরেই দিল্লি-এনসিআর-এ এই ১৩টি আউটলেট খুলতে চলেছে। ম্যাকডোনাল্ডস-এর এশিয়ার জনসংযোগ আধিকারিক ব্যারি সাম জানিয়েছেন, "ভারতে ম্যাকডোনাল্ডস-এর চাহিদা আরও বাড়ানোর জন্য আমরা ঠিক করেছি, যে সব আইটেমের চাহিদা কম ছিল, সেইসব আইটেম বন্ধ করে দেওয়ার। এর মধ্যে অন্যতম হলো ম্যাকআলু র‍্যাপ, চিকেন ম্যাকগ্রিল, এগ র‍্যাপ, গ্রিলড চিকেন র‍্যাপ ও পানীয় হিসেবে মাজা। বাকি মেনু একই থাকবে।" এই মেনু বদল ছাড়াও আরও বেশ কিছু বদল আসতে চলেছে ম্যাকডোনাল্ডস-এ। যে ট্রে'তে খাবার দেওয়া হবে, বা যাতে খাবার র‍্যাপ করা হবে, তাতে বদল আনা হয়েছে। সাম জানিয়েছেন, "খাবার প্যাক করার পেপার প্যাকেজিং ও খাবার দেওয়ার ট্রেতে ফরেস্ট স্টেওয়ার্ডশিপ কাউন্সিলের অনুমতির পরেই বদল আনা হয়েছে। ম্যাকডোনাল্ডস-এর চাহিদা ও দায়িত্বর কথা মাথায় রেখে এই বদল করা হয়েছে।" কোম্পানির তরফে জানানো হয়েছে, যে সব কাস্টমাররা এই নতুন খোলা ১৩টি আউটলেটে যাবেন, তাঁরা এক নতুন ধরণের সার্ভিস, আতিথেয়তা, নতুন মেনু বোর্ড, নতুন ধরণের প্যাকেজিং, সব দেখতে পাবেন। দিল্লির পরে ধীরে ধীরে বাকি যেসব আউটলেট বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলোও নতুন করে খোলার পরিকল্পনা নিয়েছে ম্যাকডোনাল্ডস। কোম্পানির তরফে জানানো হয়েছে, আবার নতুন করে ভারতের বাজারে নিজেদের ছাপ ফেলবে তারা।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-national-job-done-namo-tv-quietly-goes-off-air-as-lok-sabha-elections-end/

```