
শেষ আপডেট: 29 December 2019 13:27
এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হিন্দিতে টুইট করে মায়াবতী বলেন, "বহুজন সমাজবাদী পার্টি একটা শৃঙ্খলাবদ্ধ দল। যদি এই দলের কোনও বিধায়ক, সাংসদ নিয়ম ভাঙেন তাহলে তাঁর বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এই কথা মাথায় রেখে মধ্যপ্রদেশের পাথেরিয়ার বিধায়ক রমা বাই পরিহারকে নাগরিকত্ব আইনের প্রশংসা করার জন্য সাসপেন্ড করা হল। দলের কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না রমাদেবী।" যদিও মায়াবতীর এই টুইটের জবাবে রমা বাইয়ের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
https://twitter.com/Mayawati/status/1211165153779056640
নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই তার বিরোধিতা শুরু করেছে বিরোধী দলগুলি। কেন্দ্রের মোদী সরকারের সমালোচনা শুরু করেছেন তাঁরা। এই দলগুলির মধ্যে রয়েছে মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টিও। সাংবাদিক সম্মেলন করে এই আইনের সমালোচনা করেছেন বহেনজি। রাষ্ট্রপতির কাছে এই আইন প্রত্যাহার করে নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। আর এই আবহে তাঁর দলেরই বিধায়ক এই ধরনের মন্তব্য করল, এটা ভালভাবে নেননি মায়াবতী। সাসপেন্ড করলেন বিধায়ককে।