Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা, জিসি মুর্মুর পদত্যাগ গ্রহণ করলেন রাষ্ট্রপতি

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তির দিন ছিল গতকাল, ৫ অগস্ট। গতকালই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে পদত্যাগ করেন প্রাক্তন আমলা। ২৪ ঘণ্টা কাটার আগেই উপত্যকার নতুন সাংবিধানিক প্রধান ঠিক করে ফে

জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা, জিসি মুর্মুর পদত্যাগ গ্রহণ করলেন রাষ্ট্রপতি

শেষ আপডেট: 6 August 2020 02:48

দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তির দিন ছিল গতকাল, ৫ অগস্ট। গতকালই জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল পদ থেকে পদত্যাগ করেন প্রাক্তন আমলা। ২৪ ঘণ্টা কাটার আগেই উপত্যকার নতুন সাংবিধানিক প্রধান ঠিক করে ফেলল কেন্দ্রীয় সরকার। জম্মু ও কাশ্মীরের পরবর্তী লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন গাজিপুরের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহা। পূর্ব উত্তরপ্রদেশের গাজিপুর লোকসভা কেন্দ্রের তিন বারের সাংসদ ছিলেন মনোজ সিনহা। প্রথম নরেন্দ্র মোদী সরকারে রেলপ্রতিমন্ত্রীর দায়িত্বেও ছিলেন তিনি। কিন্তু উনিশের ভোটে গাজিপুরে বহুজন সমাজ পার্টির প্রার্থী আফজল আনসারির কাছে হেরে যান ৬১ বছর বয়সী মনোজ। এবার তাঁকে জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক প্রধান করল কেন্দ্র। আগামী কাল, ৭ অগস্ট শপথ নিতে পারেন রাজীব। অন্যদিকে জিসি মুর্মুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৯৮৫ ব্যাচের গুজরাত ক্যাডারের অফিসার ছিলেন মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী তখন সেই রাজ্য প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এই আমলা। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রকের গুরুত্বপূর্ন দায়িত্বে নিয়ে আসা হয় মুর্মুকে। গত বছর নভেম্বরে ছিল জিসি মুর্মুর অবসর। কিন্তু তার আগেই অক্টোবরে দুই কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল করা হয় তাঁকে। জিসি মুর্মুর পদত্যাগের পর সরকারের একটি সূত্রে বলা হচ্ছিল, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব মহাঋষিকে জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট জেনারেল করতে পারে নয়াদিল্লি। তবে তাঁদের কেউ কেউ এও বলছিলেন, কেন্দ্র যদি চায় কাশ্মীরে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হোক তাহলে এমন কাউকে দায়িত্ব দিতে পারে যিনি কাশ্মীরের রাজনৈতিক নেতাদের সঙ্গে সংযোগ রেখে চলতে পারেন। দেখা গেল সেটাই করল নয়াদিল্লি। পোড় খাওয়া রাজনীতিক তথা তিন বারের সাংসদকে জম্মু ও কাশ্মীরের সাংবিধানিক প্রধান করে পাঠাচ্ছে কেন্দ্র।

```