Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দিল্লিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার উপমুখ্যমন্ত্রীর ওএসডি, ভোটের মুখে চাপে আপ

দ্য ওয়াল ব্যুরো: আর ২৪ ঘণ্টা পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগেই ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ( ওএসডি ) গোপালকৃষ্ণ মাধব। এ

দিল্লিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার উপমুখ্যমন্ত্রীর ওএসডি, ভোটের মুখে চাপে আপ

শেষ আপডেট: 7 February 2020 09:16

দ্য ওয়াল ব্যুরো: আর ২৪ ঘণ্টা পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তার আগেই ঘুষ নেওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ( ওএসডি ) গোপালকৃষ্ণ মাধব। এর ফলে নির্বাচনের আগে চাপে আপ শিবির। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে গোপালকৃষ্ণকে। ২০১৫ সালে মনীশ সিসোদিয়ার ওএসডি হিসেবে নিযুক্ত হন তিনি। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় গোপালকৃষ্ণ মাধবকে। গ্রেফতারের পর সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওই আধিকারিককে। অবশ্য এই ঘটনার পরে আধিকারিকের বিরুদ্ধেই বিষোদ্গার করেছেন মনীশ। তিনি বলেন, "আমি জানতে পেরেছি সিবিআই একজন জিএসটি ইনস্পেক্টরকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে। এই আধিকারিক আমার দফতরে ওএসডি হিসাবে নিযুক্ত ছিলেন। তাঁর কঠোর শাস্তি দাবি করছি। গত পাঁচ বছরে এমন অনেক দুর্নীতিপরায়ণ আধিকারিককে আমি নিজেই ধরিয়ে দিয়েছি।" https://twitter.com/msisodia/status/1225626592669396992?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1225626592669396992&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fdelhi-assembly-2020%2Fmanish-sisodias-osd-arrested-by-cbi-over-bribery-charges%2F মনীশের এই টুইটের পরেও অবশ্য এই ঘটনাকে নিয়ে আম আদমি পার্টি ও কেজরিওয়ালকে বিঁধতে ছাড়ছে না বিজেপি। নির্বাচনের আগে এই সুযোগ হারাতে নারাজ বিজেপি নেতারা। তাঁদের অভিযোগ, উপমুখ্যমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ঘুষ নিচ্ছেন, অথচ উপমুখ্যমন্ত্রী কিছু জানেন না, এটা হতে পারে না। তিনিও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য টুইট করে জানিয়েছেন, "কেজরিওয়াল ও সিসোদিয়ার বিরুদ্ধেই দুর্নীতির ভুরিভুরি অভিযোগ রয়েছে। আপের মধ্যেই রয়েছে দুর্নীতি। তাই সেই দলের কোনও নেতার আধিকারিকও ঘুষ নেবেন, সেটাই স্বাভাবিক। দিল্লির মানুষের উচিত এই সরকারকে প্রত্যাখ্যান করা।"

```