Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সুস্থ হয়ে উঠে ফের করোনা আক্রান্ত জামাত সদস্য

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯-এ সংক্রামিত হওয়ার পরে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু ফের পরীক্ষা করাতে রিপোর্ট পজিটিভ এল তবলিঘি জামাতের এক সদস্যের। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের উনা জেলায়। এই ঘটনায় চিন্তিত প্রশাসন। উনার ডেপুটি কমিশনার সন্দীপ কুমার জা

সুস্থ হয়ে উঠে ফের করোনা আক্রান্ত জামাত সদস্য

শেষ আপডেট: 19 April 2020 05:26

দ্য ওয়াল ব্যুরো: কোভিড ১৯-এ সংক্রামিত হওয়ার পরে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু ফের পরীক্ষা করাতে রিপোর্ট পজিটিভ এল তবলিঘি জামাতের এক সদস্যের। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের উনা জেলায়। এই ঘটনায় চিন্তিত প্রশাসন। উনার ডেপুটি কমিশনার সন্দীপ কুমার জানিয়েছেন, যে ব্যক্তি নতুন করে ফের সংক্রামিত হয়েছেন, তিনি তবলিঘি জামাতের সদস্য। মার্চ মাসে দিল্লির নিজামুদ্দিন এলাকার মসজিদে জমায়েতে অংশ নিতে গিয়েছিলেন তিনি। উনার জামান কুয়ালি গ্রামে ৯ মার্চ ফেরেন তিনি। তারপরে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। আইসোলেশনে রাখা হয় তাঁকে। সম্প্রতি সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। প্রথম দু’বার তাঁর রিপোর্ট নেগেটিভ আসার পরে তৃতীয়বার তা ফের পজিটিভ আসে। ফলে আবার তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। সন্দীপ কুমার আরও জানিয়েছেন, “আমরা অবাক হয়ে যাচ্ছি সুস্থ হয়ে ওঠার পরেও কী ভাবে ওই ব্যক্তির শরীরে ভাইরাস ধরা পড়ল। তাহলে কি সুস্থ হয়ে ওঠার পরে ফের কোনও আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন তিনি। কী ভাবে এই সংক্রমণ নতুন করে হল, সে ব্যাপারেই খোঁজ করছি আমরা।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে হিমাচল প্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৯। তার মধ্যে শুধুমাত্র উনা জেলাতেই ১৬ জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২ জন সুস্থ হয়ে উঠেছেন। একজন সুস্থ হয়ে ওঠার পরে ফের সংক্রমণ ধরা পড়েছে। সম্প্রতি কর্নাটকের মাইসোরে কোয়ারেন্টাইনে থাকা এক আক্রান্তের থেকে ২২ দিন পরে আরও ১০ জনের মধ্যে এই ভাইরাস ছড়িয়েছে বলে জানা গিয়েছে। ওই ১০ জনও প্রায় ২০ দিন ধরে কোয়ারেন্টাইনে রয়েছেন। এত দেরিতে সংক্রমণ কেন ধরা দিল সেটা নিয়েও চিন্তা শুরু হয়েছে কর্নাটক প্রশাসনের। এবার হিমাচল প্রদেশে এক অন্য ধরনের ঘটনা দেখা গেল।

```