Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তলোয়ার নিয়ে পুলিশের উপর হামলা, সিঙ্ঘু সীমান্তে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৪৪

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দিল্লি-হরিয়ানা সীমান্তে সিঙ্ঘুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। একদিকে যখন কৃষকরা নিজেদের আন্দোলন থেকে সরে আসতে নারাজ ছিলেন, অন্যদিকে তখন পুলিশও কড়া পদক্ষেপ নেয়। দিল্লি-উত্তরপ্রদেশ সীমা

তলোয়ার নিয়ে পুলিশের উপর হামলা, সিঙ্ঘু সীমান্তে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৪৪

শেষ আপডেট: 30 January 2021 02:18

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার দিল্লি-হরিয়ানা সীমান্তে সিঙ্ঘুতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কৃষকদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। একদিকে যখন কৃষকরা নিজেদের আন্দোলন থেকে সরে আসতে নারাজ ছিলেন, অন্যদিকে তখন পুলিশও কড়া পদক্ষেপ নেয়। দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে গাজিপুরে কৃষকদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। এই নির্দেশের প্রতিবাদে দিল্লি-মীরাট এক্সপ্রেসওয়েতে ধর্না শুরু করেন কৃষকরা। তাই নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সিঙ্ঘুতে কৃষকদের সঙ্গে একদল মানুষের সংঘর্ষে চলাকালীন তলোয়ার নিয়ে পুলিশের উপর হামলা চালাতে দেখা যায় এক ব্যক্তিকে। ঘটনার পরে সেই ব্যক্তি-সহ মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে খবর, যে ব্যক্তিকে তলোয়ার নিয়ে দেখা গিয়েছিল তিনি একজন আন্দোলনরত কৃষক। গতকাল সংঘাতের সময় একদল লোক সেখানে পৌঁছে কৃষকদের তাঁবু ও ওয়াশিং মেশিন ভেঙে দেয়। তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেই দলের উপরেই তলোয়ার নিয়ে চড়াও হয়েছিলেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, গতকাল কৃষকদের সঙ্গে যে দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে তারা নিজেদের স্থানীয় বাসিন্দা বলেই দাবি করেছে। পুলিশের উপস্থিতিতেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষই এক অপরের দিকে পাথর ছুড়তে শুরু করে। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামতে হয় পুলিশকে। কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে তারা। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুধু তাই নয়, কয়েক জন পুলিশকর্মীও আহত হয়েছেন। ঘটনার পরেই সিসিটিভি ফুটেজ ও অন্যান্য ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তারপরেই এই সংঘর্ষের ঘটনায় মোট ৪৪ জনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে তলোয়ার নিয়ে হামলা চালানো ব্যক্তিও ছিলেন। প্রজাতন্ত্র দিবসের দিনে দিল্লির রাস্তায় কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি উপলক্ষ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানীর রাজপথ। পরিস্থিতি সামলাতে ৩০০-র বেশি পুলিশকর্মী আহত হয়েছেন। প্রাণ গিয়েছে এক কৃষকের। লালকেল্লায় কৃষক সংগঠনের পতাকা ওড়ানো নিয়েও দ্বিধাবিভক্ত রাজনৈতিক মহল। এই হিংসার ফলে ইতিমধ্যেই আন্দোলন ছেরে বেরিয়ে গিয়েছে দুটি কৃষক সংগঠন। ঘটনার তদন্তে বেশ কিছু কৃষক নেতাকে তলব করেছে দিল্লি পুলিশ। তার মাঝেই শুক্রবারের সংঘর্ষের ঘটনা উত্তাপ আরও বাড়িয়েছে।

```