Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বাঁদরদের ‘বাঁদরামি’: পাথর ছুড়ে মেরে ফেলল বৃদ্ধকে, পুলিশে অভিযোগ পরিবারের

দ্য ওয়াল ব্যুরো: বাঁদরদের পাথরবৃষ্টিতে গুরুতর জখম অবস্থায় পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর হার মানলেন বৃদ্ধ। শনিবার মৃত্যু হয় তাঁর। ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপতের। গত মঙ্গলবার বাড়ির জন্য জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছিলেন এক বছর ৭০-এর

বাঁদরদের ‘বাঁদরামি’: পাথর ছুড়ে মেরে ফেলল বৃদ্ধকে, পুলিশে অভিযোগ পরিবারের

শেষ আপডেট: 20 October 2018 10:36

দ্য ওয়াল ব্যুরো: বাঁদরদের পাথরবৃষ্টিতে গুরুতর জখম অবস্থায় পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর হার মানলেন বৃদ্ধ। শনিবার মৃত্যু হয় তাঁর। ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপতের। গত মঙ্গলবার বাড়ির জন্য জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে ফিরছিলেন এক বছর ৭০-এর বৃদ্ধ। তখনই তাঁর উপর এক দল বাঁদর হামলা চালায় বলে অভিযোগ। বৃদ্ধের মাথায়, বুকে এবং পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর। আশঙ্কা জন অবস্থায় তাঁকে ভর্তি রাখা হয়েছিল স্থানীয় হাসপাতালে। পরিবারের লোক ওই বাঁদরদের বিরুদ্ধে অভিযোগ করতে থানায় গেছিলেন। কিন্তু পুলিশ জানিয়ে দিয়েছে বাঁদরের বিরুদ্ধে তাঁরা এফআইআর নিতে পারবেন না। বছর দশেক আগে একবার দীপাবলীর সময় ৫০টি হনুমানের একটি দল পথ অবরোধ করে দিয়েছিল হাওড়ার ডোমজুড়ে। কোন এক বাড়ির গৃহকর্তা একটি হনুমানকে পেটানোর খেসারত দিতে হয়েছিল সারা ডোমজুড়বাসীকে। প্রতিবাদে পথ অবরোধ শুরু করে দিয়েছিল তারা। পুলিশ এবং বনদফতরের কর্মীদের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় অবরোধ উঠেছিল সে বার। কিন্তু এ বার একেবারে উল্টো ঘটনা। মাস কয়েক আগে কটকে একটি বাড়ি থেকে ১৭ দিনের একটি বাচ্চাকে তুলে নিয়ে গেছিল বাঁদর। পরে অবশ্য জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে, কান্নার আওয়াজন শুনে একটি গাছের নীচ থেকে ওই শিশুটিকে উদ্ধার করেছিলেন বনদফতরের কর্মীরা।

```