Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লি চিড়িয়াখানায় সিংহের খাঁচায় লাফিয়ে পড়ল যুবক, তার পর কী হল দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের শেষে আলিপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল ‘শিবা’র খাঁচায় ঢুকে যুবকের মালা পরানোর ঘটনা মনে পড়ে? ঠিক একই ঘটনা ঘটল দিল্লির চিড়িয়াখানায়। তবে এ বার বাঘ নয়, সিংহ। পশুরাজের খাঁচায় আচমকা ঢুকে পড়লেন এক যুবক। কয়েক সেকেন্ডের ভি

দিল্লি চিড়িয়াখানায় সিংহের খাঁচায় লাফিয়ে পড়ল যুবক, তার পর কী হল দেখুন ভিডিও

শেষ আপডেট: 17 October 2019 10:27

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের শেষে আলিপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল ‘শিবা’র খাঁচায় ঢুকে যুবকের মালা পরানোর ঘটনা মনে পড়ে? ঠিক একই ঘটনা ঘটল দিল্লির চিড়িয়াখানায়। তবে এ বার বাঘ নয়, সিংহ। পশুরাজের খাঁচায় আচমকা ঢুকে পড়লেন এক যুবক। কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, যুবকের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে সিংহটি। কয়েক ইঞ্চির ব্যবধানে মুখোমুখি। তারপরই দেখা যায় পায়ের থাবা দিয়ে ঝাপটা মারছে সিংহটি। পরে জানা যায় ওই যুবককে সিংহের খাঁচা থেকে উদ্ধার করেছেন চিড়িয়াখানার কর্মীরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ওই যুবকের নাম রেহান খান। বছর ২৮-এর এই যুবক বিহার থেকে দিল্লির চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, সৌভাগ্য এই যে ওই যুবকের কোনও আঘাত লাগেনি। বিশেষজ্ঞ্রা বলছেন, ওই ছেলেটির ভাগ্য নেহাত ভাল তাই বেঁচে ফিরেছে। তাঁদের মতে, এই আকৃতির সিংহ মানুষ মারতে খুব বেশি হলে ১৫ সেকেন্ড সময় নেয়। কয়েক মাস আগে দিল্লির চিড়িয়াখানার সিংহর খাঁচায় তালা খোলা থাকার অভিযোগ উঠেছিল। এ দিনের ঘটনা ফের একবার রাজধানীর চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল। অনেকেই বলছেন, অত উঁচু জাল ডিঙিয়ে কী করে ওই যুবক খাঁচার ভিতর ঢুকল? কেন নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে গেল? https://twitter.com/saurabh3vedi/status/1184755001974870016 বিস্তারিত আসছে...   পড়ুন, দ্য ওয়ালের পুজোসংখ্যার বিশেষ লেখা…

```