ফেসবুকে জনপ্রিয় স্ত্রী, রাগে খুন করল স্বামী
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকায় সন্দেহের বশে স্ত্রীকে পাথর দিয়ে থেঁতলে খুন করল স্বামী। এই ঘটনার পরে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি রাজস্থানের জয়পুরের। পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সী ওই যুবকের নাম
শেষ আপডেট: 23 January 2020 15:09
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর জনপ্রিয়তা দিন দিন বাড়তে থাকায় সন্দেহের বশে স্ত্রীকে পাথর দিয়ে থেঁতলে খুন করল স্বামী। এই ঘটনার পরে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি রাজস্থানের জয়পুরের। পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সী ওই যুবকের নাম আয়াজ আহমেদ। সে একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থায় ডেলিভারি বয়ের কাজ করে। তার স্ত্রী রেশমার বয়স ২২ বছর। রেশমাও এক সময় একই কোম্পানিতে চাকরি করতেন। সেখানেই দু'জনের মধ্যে প্রেম হয়। বাড়ি থেকে আপত্তি থাকায় পালিয়ে গিয়ে বিয়ে করেন রেশমা ও আয়াজ। বিয়ের পরে অবশ্য দুই বাড়ির তরফে তাঁদের সম্পর্ক মেনে নেওয়া হয়। তাঁদের একটি তিন মাসের বাচ্চাও রয়েছে।
পুলিশ সূত্রে খবর, চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াতেই বেশিরভাগ সময় কাটাতেন রেশমা। ফেসবুকে তাঁর ফলোয়ারের সংখ্যা ছ'হাজারের বেশি। নিয়মিত ছবি পোস্ট করা, তাতে লাইক, কমেন্ট এসব নিয়েই ব্যস্ত থাকতেন তিনি। এর প্রভাব আয়াজ ও রেশমার বিবাহিত জীবনের উপর পড়ছিল। তাঁদের কথা কম হত। বাড়ির কোনও কাজে রেশমার মন ছিল না। এই নিয়েই তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়।

পুলিশ জানিয়েছে, রেশমার ফোন দেখতে চাইত আয়াজ। তার সন্দেহ ছিল, অন্য কোনও যুবকের সঙ্গে রেশমার সম্পর্ক গড়ে উঠেছে। এই নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া চরমে পৌঁছলে আয়াজকে ছেড়ে নিজের বাপের বাড়িতে ফিরে যান রেশমা। তারপরেই স্ত্রীকে মেরে ফেলার পরিকল্পনা করে আয়াজ।
জানা গিয়েছে, গত রবিবার সে রেশমার বাপের বাড়ি গিয়ে তাঁকে অনেক বুঝিয়ে ফিরিয়ে আনে। আসার পথে একটা মেলায় রেশমাকে নিয়ে যায় আয়াজ। তারপর মেলার পিছনের দিকে জঙ্গলের মধ্যে রেশমাকে নিয়ে গিয়ে তাঁর মাথা পাথর দিয়ে থেঁতলে তাঁকে মেরে ফেলে আয়াজ। রেশমার খোঁজ না পাওয়ায় তাঁর বাড়ির লোক পুলিশে খবর দেন। পরের দিন রেশমার দেহ খুঁজে পাওয়া যায়।
আয়াজকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে আইপিসি ২০১ ও ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই খুনে আয়াজের সঙ্গে আর কেউ রয়েছে কিনা তার খোঁজ করছে পুলিশ।