Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কী কাণ্ড! একই ছাদনাতলায় দুই তরুণীকে বিয়ে বাস্তারের যুবকের

দ্য ওয়াল ব্যুরো: ত্রিকোণ প্রেমের জেরে খুনের ঘটনা বহু শোনা গিয়েছে, কিন্তু তাই বলে ত্রিকোণ প্রেমের পরিণতি ছাদনাতলায়, এমনটা বোধহয় কেউ খুব একটা শোনেননি। তাও আবার তিনজনেরই বিয়ে হয়েছে একই সাথে। এক পাত্র, দুই পাত্রী। আর এমন বিয়েতে হাজির হয়েছে গোটা

কী কাণ্ড! একই ছাদনাতলায় দুই তরুণীকে বিয়ে বাস্তারের যুবকের

শেষ আপডেট: 8 January 2021 15:59

দ্য ওয়াল ব্যুরো: ত্রিকোণ প্রেমের জেরে খুনের ঘটনা বহু শোনা গিয়েছে, কিন্তু তাই বলে ত্রিকোণ প্রেমের পরিণতি ছাদনাতলায়, এমনটা বোধহয় কেউ খুব একটা শোনেননি। তাও আবার তিনজনেরই বিয়ে হয়েছে একই সাথে। এক পাত্র, দুই পাত্রী। আর এমন বিয়েতে হাজির হয়েছে গোটা গ্রাম। যদিও আইন বলছে এই ঘটনার জন্য জেলের সাজা হতে পারে পাত্রের, তাতেও কুছ পরোয়া নেই তার। ঘটনাটি ঘটেছে ছত্তীসগড়ের বাস্তারে। গ্রামের তরুণ চন্দু মৌর্যের সঙ্গে বিয়ে হয়েছে হাসিনা ও সুন্দরী নামের দুই তরুণীর। বাস্তারের টিকারা লোহাঙ্গা গ্রামে একই ছাদনাতলায় এই বিয়ে সেরেছে তারা। কিন্তু কেন হঠাৎ একই যুবকের সঙ্গে বিয়ে করল তারা। কারণ তারা দুজনেই চন্দুকে ভালবাসত। আর চন্দুও নাকি হাসিনা ও সুন্দরী দু’জনকেই পছন্দ করত। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েই এই বিয়ের আয়োজন। এতে সবার মনের ইচ্ছেই পূর্ণ হয়েছে। বিয়ের পরে চন্দু সংবাদমাধ্যমের সামনে বলে, “আমার ওদের দু’জনকেই ভাল লাগত। ওদেরও আমাকে ভাল লাগত। আমাদের সম্মতিতেই আমরা সবার সামনে বিয়ে করেছি। যদিও আমার এক বউয়ের বাড়ির লোক এই বিয়েতে আসেনি।” https://twitter.com/ANI/status/1347474863498305538?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1347474863498305538%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fbastar-chhattisgarh-man-marries-2-women-together-on-the-same-day-villagers-attend-2349638 হাসিনার বয়স ১৯ বছর ও সুন্দরীর ২১ বছর। দু’জনেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। এই বিয়ের ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। বাস্তার জেলায় এই ধরনের বিয়ে এই প্রথম। তাও আবার এত ধুমধাম করে। তাই গ্রামের সবাই উপস্থিত হয়েছিল বিয়ে দেখতে। হিন্দু ম্যারেজ অ্যাক্টে এই ধরনের বিয়ে আইনত অপরাধ। কিন্তু এখনও এই বিয়ের বিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। তাই আপাতত নিজের দুই বউকে নিয়ে সুখেই সংসার করছে চন্দু।

```