Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

হাসপাতালের বাইরে বসে মৃত্যু যক্ষ্মারোগীর, ৫ টাকার টিকিট কাটতে না পারায় দেওয়া হয়নি ঢুকতে

দ্য ওয়াল ব্যুরো: ৫ টাকার টিকিট কাটার পয়সা ছিল না মধ্যপ্রদেশের এক আদিবাসী যুবকের। তাই তাঁকে সরকারি হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আর সেই কারণে হাসপাতালের বাইরে বসেই বিনা চিকিৎসায় ধীরে ধীরে যক্ষ্মারোগী ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযো

হাসপাতালের বাইরে বসে মৃত্যু যক্ষ্মারোগীর, ৫ টাকার টিকিট কাটতে না পারায় দেওয়া হয়নি ঢুকতে

শেষ আপডেট: 25 July 2020 03:20

দ্য ওয়াল ব্যুরো: ৫ টাকার টিকিট কাটার পয়সা ছিল না মধ্যপ্রদেশের এক আদিবাসী যুবকের। তাই তাঁকে সরকারি হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। আর সেই কারণে হাসপাতালের বাইরে বসেই বিনা চিকিৎসায় ধীরে ধীরে যক্ষ্মারোগী ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গুনা জেলার একটি সরকারি হাসপাতালে। সূত্রের খবর, পাশের অশোকনগর জেলার এক আদিবাসী যুবক সুনীল ধাকড়ের যক্ষ্মা হয়েছিল। কিন্তু চিকিৎসা করানোর মতো টাকা তাঁর কাছে ছিল না। খুবই গরিব পরিবারের হওয়ায় চিকিৎসা করাতে না পেরে রোগ ক্রমেই বাড়তে থাকে সুনীলের। অবশেষে গুনা জেলার একটি সরকারি হাসপাতালে তিনি যান। কিন্তু টিকিট কাটার টাকা না থাকায় তাঁকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। সুনীলের স্ত্রী কোলের বাচ্চা নিয়ে কোনওরকমে স্বামীকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু টিকিটের ৫ টাকা তাঁদের কাছে ছিল না। যুবতী জানান, তাঁরা হাসপাতালের কর্মীদের কাছে অনেক অনুরোধ করেন তাঁর স্বামীকে ঢুকতে দেওয়ার জন্য। পরে না হয় কোনওভাবে টিকিটের দাম তিনি দিয়ে দেবেন বলেও জানান। কিন্তু কর্মীরা তাঁদের ঢুকতে দেননি। ফলে সারারাত তাঁরা হাসপাতালের বাইরেই অপেক্ষা করেন। পরের দিন সকালে মৃত্যু হয় সুনীলের। এই ঘটনা প্রকাশ্যে আসে মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের করা একটি টুইটে। শিবরাজ সিং চৌহান সরকারকে কটাক্ষ করে কমল নাথ লেখেন, “আপনারা বিধায়ক কেনা-বেচা করতে থাকুন আর তাঁদের নিলামে তুলুন। আর অন্যদিকে সারারাত একটা ছোট্ট বাচ্চা নিয়ে এক যুবতী হাসপাতালের বাইরে তাঁর স্বামীর চিকিৎসার জন্য বসে থাকুক।” মুহূর্তের মধ্যে এই ঘটনার কথা ছড়িয়ে পড়ে। শুরু হয় সমালোচনা। তার জবাবে গুনার ওই হাসপাতালের সিভিল সার্জেন ডাক্তার এস কে শ্রীবাস্তব বলেন, সুনীল ধাকড় নেশা করে হাসপাতালের বাইরে সবসময় বসে থাকত। তাঁর চিকিৎসায় গাফিলতির বিষয়ে কোনও মন্তব্য করেননি ওই ডাক্তার। সমালোচনা শুরু হতেই অবশ্য প্রশাসনের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে। গুনা জেলার জেলাশাসক কুমার পুরুষোত্তম জানিয়েছেন, এই ঘটনায় কেউ দায়ী হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী প্রভুরাম চৌধরী টুইট করে জানিয়েছেন, এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ডেপুটি কালেক্টর সোনম জৈনকে নির্দেশ দেওয়া হয়েছে এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দিতে। কেউ দোষী প্রমাণিত হলে তার বা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

```