Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক, মারধরের পর বিষ খাইয়ে মারা হলো ব্যক্তিকে

দ্য ওয়াল ব্যুরো : এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ৩৫ বছর বয়সী এক ব্যক্তির। এই ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামের লোক এবং ওই মহিলার পরিবারের লোকেদের হাতে মার খেতে হলো ওই ব্যক্তিকে। শুধু তাই নয়, বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠেছে গ্রামের লোকের ব

বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক, মারধরের পর বিষ খাইয়ে মারা হলো ব্যক্তিকে

শেষ আপডেট: 8 July 2019 21:03

দ্য ওয়াল ব্যুরো : এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল ৩৫ বছর বয়সী এক ব্যক্তির। এই ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামের লোক এবং ওই মহিলার পরিবারের লোকেদের হাতে মার খেতে হলো ওই ব্যক্তিকে। শুধু তাই নয়, বিষ খাইয়ে খুন করার অভিযোগ উঠেছে গ্রামের লোকের বিরুদ্ধে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি বিহারের কাটিহার জেলার সান্থালি টোলার। পুলিশ সূত্রে খবর, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির সঙ্গে ওই গ্রামেরই এক বিবাহিত মহিলার সম্পর্ক ছিল। রবিবার সন্ধেবেলা গ্রামের লোকেরা দু'জনকে একসঙ্গে ধরে ফেলে। তারপর মারধর করা হয় ওই ব্যক্তিকে। সেখানে এসে পৌঁছয় মহিলার পরিবারের লোক। সবাই মিলে ওই ব্যক্তিকে গ্রামের বাইরে নিয়ে গিয়ে একটা গাছের সঙ্গে বেঁধে মারতে থাকে। বেশ কিছুক্ষণ মার খাওয়ার পর ওই ব্যক্তি জল খেতে চান। তখন ওই মহিলার পরিবারের কেউ জলের সঙ্গে বিষ মিশিয়ে ওই ব্যক্তিকে দেয় বলে অভিযোগ। জল খাওয়ার কিছুক্ষণের মধ্যে সেখানেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সেখানে যায় রাউতেলা থানার পুলিশ। কিন্তু পুলিশ আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কাটিহারের ডেপুটি সুপার এইচ এস শুক্ল জানিয়েছেন, অভিযুক্ত গ্রামবাসী ও ওই মহিলার পরিবারের লোকেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

```