Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

মহিলাকে দেখেই 'করোনাভাইরাস' বলে চিৎকার, গায়ে পানের পিক ফেলে গ্রেফতার স্কুটিচালক

দ্য ওয়াল ব্যুরো: মাঝ রাস্তায় স্কুটি থামিয়ে সটান মহিলার গায়ে পানের পিক ফেলেছেন এক ব্যক্তি। তারপরেই ওই ব্যক্তি 'করোনাভাইরাস' বলে মহিলার উদ্দেশে চেঁচিয়ে ওঠেন। তবে পালানোর আগেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা খোদ দিল্লির। দেশজুড়ে লক

মহিলাকে দেখেই 'করোনাভাইরাস' বলে চিৎকার, গায়ে পানের পিক ফেলে গ্রেফতার স্কুটিচালক

শেষ আপডেট: 25 March 2020 15:58

দ্য ওয়াল ব্যুরো: মাঝ রাস্তায় স্কুটি থামিয়ে সটান মহিলার গায়ে পানের পিক ফেলেছেন এক ব্যক্তি। তারপরেই ওই ব্যক্তি 'করোনাভাইরাস' বলে মহিলার উদ্দেশে চেঁচিয়ে ওঠেন। তবে পালানোর আগেই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা খোদ দিল্লির। দেশজুড়ে লকডাউন অমান্য করলেই চলছে ব্যাপক ধরপাকড়। কলকাতাতেও গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ৮৭১ জন। তবে করোনা আতঙ্কের মাঝে রাজধানী শহর দিল্লিতে যা হয়েছে তাতে হতবাক পুলিশও। https://twitter.com/ANI/status/1242828697544978432 বছর ৪০-এর গৌরব ভোরা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। রাজধানীর বিজয় নগর এলাকায় এক মহিলার গায়ে পানের পিক ফেলেছেন তিনি। এখানেই শেষ নয়। প্রকাশ্য রাস্তায় মহিলাকে করোনাভাইরাস বলে কটূক্তিও করেন তিনি। আর এই অপরাধেই গৌরবকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। ধৃতের কাছ থেকে একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বিজয়ন্ত আর্য। ক্রমশই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন কোভিড ১৯ সংক্রমণে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬০৬। দুই বিদেশি-সহ মৃত্যু হয়েছে মোট ১৪ জনের। ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ৪২ জন। বুধবার তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে।

```