Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নবীন, কুমারস্বামীর হেলিকপ্টারে আচমকাই আয়কর হানা, রেগে আগুন মমতা

দ্য ওয়াল ব্যুরো: ডিএমকে কোষাধ্যক্ষ মুরুগানের বাড়ি থেকে বিপুল নগদ আটকের পর ভেলোরে ভোট গ্রহণ ইতিমধ্যে স্থগিত করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে করুণানিধি কন্যা কানিমোঝির বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন আয়কর দফতরের কর্তারা। বুধবার আরও এ

নবীন, কুমারস্বামীর হেলিকপ্টারে আচমকাই আয়কর হানা, রেগে আগুন মমতা

শেষ আপডেট: 17 April 2019 14:15

দ্য ওয়াল ব্যুরো: ডিএমকে কোষাধ্যক্ষ মুরুগানের বাড়ি থেকে বিপুল নগদ আটকের পর ভেলোরে ভোট গ্রহণ ইতিমধ্যে স্থগিত করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে করুণানিধি কন্যা কানিমোঝির বাড়িতেও পৌঁছে গিয়েছিলেন আয়কর দফতরের কর্তারা। বুধবার আরও এক কদম এগোলো কমিশন। হেলিকপ্টারে চড়ে প্রচারে বেরিয়েছিলেন বিজু জনতা দল নেতা তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তাঁদের সেই কপ্টারেই তল্লাশি চালায় নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। রউরকেল্লার হেলিপ্যাড থেকে টেক অফ করতে যাচ্ছিল নবীন পট্টনায়েকের কপ্টার। ঠিক সেই মুহূর্তে কমিশনের কর্তাদের নেতৃত্বে আয়কর অফিসাররা পৌঁছে যান হেলিপ্যাডে। তাঁরা পরিচয় পত্র দেখিয়ে তল্লাশি শুরু দেন। যদিও নবীন হেলিকপ্টার থেকে নেমে রোদে দাঁড়াতে চাননি। তবে তার মধ্যেই তন্ন তন্ন করে দেখা হয় কপ্টারের ভিতরের সব কিছু। একই ভাবে তল্লাশি চলে কুমারস্বামীর কপ্টারে। কর্ণাটকের শিবমোগ্গায় প্রচারে গিয়েছিলেন তিনি। হেলিপ্যাডে তাঁর কপ্টার নামার পরই আয়কর অফিসাররা তল্লাশি শুরু করে দেন। তবে এ ঘটনায় বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন কুমারস্বামী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার থেকে কালো বাক্স নামছে, এসইউভি-তে চাপিয়ে তাও উধাও করে দেওয়া হচ্ছে। তখন কমিশন কোথায় ছিল? বস্তুত রাজনৈতিক মহলে বরাবরের গসিপ হল, নেতারা হেলিকপ্টারে প্রচারে যাওয়ার সময় নগদ টাকা নিয়ে যান। যেখানে প্রচারে যাচ্ছেন সেখানে প্রার্থীদের খরচ খরচার জন্য টাকা দেন। কিন্তু সচরাচর তাঁদের গাড়িতে বা কপ্টারে কখনওই তল্লাশি চালায়নি আয়কর কর্তারা। কিন্তু ভোটে কালো টাকার ব্যবহার ও পয়সা দিয়ে ভোট কেনা রুখতে কমিশন এ বার কঠোর অবস্থান নিয়েছে। সেই কারণেই, তামিলনাড়ুতে, কর্ণাটকে সোমবার রাত থেকে দফায় দফায় তল্লাশি শুরু হয়েছে। এ ঘটনায় রেগে আগুন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বুধবার মুর্শিদাবাদের কান্দিতে সভা ছিল দিদির। সেখানেও এ ঘটনার সমালোচনা করে তিনি বলেন, বিরোধীদের বিরুদ্ধে এজেন্সি লেলিয়ে দিচ্ছে বিজেপি। অঘোষিত ইমার্জেন্সি চলছে দেশজুড়ে। তাৎপর্যপূর্ণ হল, সোমবার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার হেলিকপ্টারেও তল্লাশি চালিয়েছিলেন আয়কর কর্তারা। তাঁর কপ্টারও তখন দাঁড়িয়ে ছিল শিবমোগ্গায়। তাঁদের ব্যাগ, বাক্স সবই হাতড়ে দেখা হয়। তবে এই তিন নেতার হেলিকপ্টারে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া গিয়েছে কিনা কমিশন জানায়নি।

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-state-know-the-eligiblity-details-of-indian-busniess-visa/

```