Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নাবালিকা ভাইঝিকে ২৪ দিন ধরে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা ভাইঝিকে আটকে রেখে ২৪ দিন ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনাতে। পুলিশ সূত্রে খবর, গত ১৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল মেয়েটি। তাঁর পর

নাবালিকা ভাইঝিকে ২৪ দিন ধরে লাগাতার ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

শেষ আপডেট: 9 February 2020 10:49

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা ভাইঝিকে আটকে রেখে ২৪ দিন ধরে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনাতে। পুলিশ সূত্রে খবর, গত ১৪ জানুয়ারি থেকে নিখোঁজ ছিল মেয়েটি। তাঁর পরিবার থানায় গিয়ে নিখোঁজ ডায়েরিও করে। মেয়েটির খোঁজ শুরু করে পুলিশ। চন্দনজিরা থানার এসআই শ্যামসুন্দর কুঠালে জানিয়েছেন, কয়েক দিন আগে গোপন সূত্রে তাঁরা খবর পান, বুলধানা জেলার মেহকর এলাকায় একটি বাড়িতে এক যুবক মেয়েটিকে আটকে রেখেছে। খবর পেয়েই সেখানে হানা দেয় পুলিশ। কিন্তু পুলিশ আসার আগেই মেয়েটিকে নিয়ে চম্পট দেয় অভিযুক্ত যুবক। পুলিশ জানিয়েছে, অপহরণ করার পর থেকেই ১৭ বছরের ওই নাবালিকাকে নিয়ে ঠিকানা বদল করছিল অভিযুক্ত। এক জায়গায় বেশিদিন থাকেনি সে। ফলে খোঁজ পেতে সমস্যা হচ্ছিল। কিন্তু তারপরেও হাল ছাড়েনি পুলিশ। চারিদিকে সাদা পোশাকে পুলিশকর্মীদের ছড়িয়ে দেওয়া হয়। অবশেষে শনিবার ঔরঙ্গাবাদের একটি বাসস্টপ থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। সেইসঙ্গে বছর ৩২-এর অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, নাবালিকা পুলিশকে বলেছে, তাকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হত। প্রতিদিন ধর্ষণ করা হয়েছে তাকে। যখনই তার কাকা বাইরে যেত তাকে তালা দিয়ে যেত। খাবার সময় ছাড়া বাকি সময় তার হাত-পা ও মুখ বেঁধে রাখা হত। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পকসো আইনে ও একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। কোথায় কোথায় সে মেয়েটিকে আটকে রেখেছিল, এই ঘটনায় তার সঙ্গে আর কেউ ছিল কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

```