Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঔরঙ্গাবাদে বাঘের খাঁচায় ঝাঁপিয়ে পড়লেন মানসিক ভারসাম্যহীন যুবক, তারপর….

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের শেষে আলিপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল ‘শিবা’র খাঁচায় ঢুকে যুবকের মালা পরানোর ঘটনা মনে পড়ে? ঠিক একই ঘটনা ঘটল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সিদ্ধার্থ চিড়িয়াখানায়। ফের একবার চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন মানসিক ভার

ঔরঙ্গাবাদে বাঘের খাঁচায় ঝাঁপিয়ে পড়লেন মানসিক ভারসাম্যহীন যুবক, তারপর….

শেষ আপডেট: 5 June 2020 15:35

দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশকের শেষে আলিপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল ‘শিবা’র খাঁচায় ঢুকে যুবকের মালা পরানোর ঘটনা মনে পড়ে? ঠিক একই ঘটনা ঘটল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের সিদ্ধার্থ চিড়িয়াখানায়। ফের একবার চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন মানসিক ভারসাম্যহীন যুবক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। কিন্তু তা সম্প্রতি সামনে এসেছে। চিড়িয়াখানার এক আধিকারিক জানিয়েছেন, করোনা সংক্রমণের কারণে বর্তমানে চিড়িয়াখানা বন্ধ রয়েছে। কর্মীর সংখ্যাও অনেক কম। তারই সুযোগ নিয়ে মঙ্গলবার সকালে ৩০ বছরের ওই যুবক পাঁচিল টপকে চিড়িয়াখানায় ঢোকেন। তারপর তিনি বাঘের খাঁচার সামনে এসে তারের জাল টপকে খাঁচার উপরের কাঁচের আস্তরণ ভেঙে ভিতরে লাফিয়ে পড়েন। জানা গিয়েছে, চিড়িয়াখানার দেওয়াল বেয়ে ভিতরে ঢুকতে তাঁকে কেউ দেখতে পায়নি। কিন্তু বাঘের খাঁচার উপরে যে কাঁচের আস্তরণ রয়েছে তা ভেঙে ঢোকার সময় কর্মীরা আওয়াজ পান। সঙ্গে সঙ্গে কর্মীরা সেখানে হাজির হন। ওই আধিকারিক জানিয়েছেন, যুবকের ভাগ্য ভাল, সেই সময় খাঁচার ভিতরে বাঘটি বিশ্রাম নিচ্ছিল। তাই তার কিছু করার আগেই কর্মীরা ঢুকে ওই যুবককে আটক করে। তারপর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাঘের খাঁচার উপরে থাকা কাঁচের আস্তরণ নতুন করে লাগানো হবে। এবার আরও মোটা আস্তরণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ক্রান্তি চক থানার এক আধিকারিক জানিয়েছেন, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাঁকে প্রাথমিক ভাবে কিছু জেরা করার পরে তাঁর বাড়ির ঠিকানা পাওয়া যায়। তারপরে পরিবারের হাতে তাঁকে তুলে দেওয়া হয়েছে। গত বছর অক্টোবর মাসে দিল্লির চিড়িয়াখানায় পশুরাজ সিংহের খাঁচায় আচমকা ঢুকে পড়েন এক যুবক। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ হয়। কয়েক সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, যুবকের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে সিংহটি। কয়েক ইঞ্চির ব্যবধানে মুখোমুখি। তারপরই দেখা যায় পায়ের থাবা দিয়ে ঝাপটা মারছে সিংহটি। পরে জানা যায় ওই যুবককে সিংহের খাঁচা থেকে উদ্ধার করেছেন চিড়িয়াখানার কর্মীরা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ওই যুবকের নাম রেহান খান। বছর ২৮-এর এই যুবক বিহার থেকে দিল্লির চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন।

```