Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহারাষ্ট্রে সরকারি কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক, প্রতিদিন হবে থার্মাল স্ক্রিনিং

দ্য ওয়াল ব্যুরো: ভারতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৫,১৬৮। মৃত্যু হয়েছে ২১৯৭ জনের। অর্থাৎ ভারতে মোট আক্রান্তের ৩৫.৭৮ শতাংশ এই রাজ্যেই রয়েছে। মৃতের পরিসংখ্যানে তো মারাঠা প্রদেশের হাল আরও খারাপ। ভার

মহারাষ্ট্রে সরকারি কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক, প্রতিদিন হবে থার্মাল স্ক্রিনিং

শেষ আপডেট: 31 May 2020 06:40

দ্য ওয়াল ব্যুরো: ভারতে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬৫,১৬৮। মৃত্যু হয়েছে ২১৯৭ জনের। অর্থাৎ ভারতে মোট আক্রান্তের ৩৫.৭৮ শতাংশ এই রাজ্যেই রয়েছে। মৃতের পরিসংখ্যানে তো মারাঠা প্রদেশের হাল আরও খারাপ। ভারতে করোনায় মোট মৃত্যুর ৪২.৫৪ শতাংশ এই রাজ্যেই হয়েছে। এই পরিস্থিতি সেখানকার সরকারি কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল মহারাষ্ট্র সরকার। কেন্দ্রের নির্দেশিকার পরেই এই নির্দেশিকা জারি হয়েছে। মহারাষ্ট্র সরকার এই নির্দেশিকায় জানিয়েছে, সেখানকার সরকারি কর্মচারীদের মাস্ক পরা বাধ্যতামূলক। সবসময় সঙ্গে স্যানিটাইজার রাখতে হবে। এছাড়া প্রতিদিন অফিসে ঢোকার আগে থার্মাল স্ক্রিনিং হবে বলেই জানানো হয়েছে। কারও শরীরে জ্বর থাকলে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে পাঠানো হবে। অফিসের মধ্যে কর্মীদের সবসময় সামাজিক দূরত্ব বজায় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশিকায়। এই মুহূর্তে মহারাষ্ট্রে শুধুমাত্র গ্রিন জোনেই কিছু অফিস খুলেছে। সেইসব অফিসেও ৩৩ শতাংশ কর্মী নিয়ে কাজ হচ্ছে। কর্মীর সংখ্যা কবে বাড়ানো হবে সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি। রেড জোনে এখনও সব অফিস বন্ধ রয়েছে। রবিবার পঞ্চম পর্যায়ের লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৩০ জুন অবধি বাড়ানো হয়েছে এই লকডাউন। যদিও এর নাম দেওয়া হয়েছে আনলক ফেজ-১। কারণ একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ৮ জুন থেকে শপিং মল, হোটেল, রেস্তোরাঁ ও ধর্মীয় স্থান খুলে যাচ্ছে। তার সঙ্গে পরিবহণও মোটামুটি খুলে যাচ্ছে। রাজ্যের মধ্যে এবং আন্তঃরাজ্য পরিবহণে আর কোনও বাধা থাকছে না। তার জন্য কারও অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। এই ঘোষণার আগেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছিলেন সেখানে লকডাউন উঠবে না। অর্থাৎ কেন্দ্র না বাড়ালেও মহারাষ্ট্রে লকডাউন বাড়ত। এমনকি কেন্দ্রের অন্তর্দেশীয় বিমান পরিষেবা শুরু করারও সমালোচনা করেছেন ঠাকরে। তিনি জানিয়েছেন, সব পরিষেবা ধাপে ধাপে শুরু হবে। রবিবার নিজের রেডিও অনুষ্ঠান মন কি বাত-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অর্থনীতির একটা বড় অংশ চালু হয়েছে। ধীরে ধীরে বাকিটাও শুরু হবে। তাই এই সময় দেশবাসীকে আরও সতর্ক থাকতে হবে। কোনও ভাবেই যাতে সংক্রমণ না ছড়ায় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

```