Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউটিউবে শিখে ডাকাতি, পুলিশের জালে প্রেমিক-প্রেমিকা  

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার হাত ধরে হয়েছিল ডাকাতিতে হাতেখড়ি। ইউটিউব ভিডিও দেখে শিখে একাধিক বাড়িতে ডাকাতি করেছিলেন তাঁরা। কিন্তু একটা সামান্য ভুলে পুলিশের হাতে ধরা পড়ে গেলেন প্রেমিক-প্রেমিকা। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের। হাজিয়াপাহাড়ের

ইউটিউবে শিখে ডাকাতি, পুলিশের জালে প্রেমিক-প্রেমিকা  

শেষ আপডেট: 30 October 2019 11:45

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার হাত ধরে হয়েছিল ডাকাতিতে হাতেখড়ি। ইউটিউব ভিডিও দেখে শিখে একাধিক বাড়িতে ডাকাতি করেছিলেন তাঁরা। কিন্তু একটা সামান্য ভুলে পুলিশের হাতে ধরা পড়ে গেলেন প্রেমিক-প্রেমিকা। ঘটনাটি মহারাষ্ট্রের নাগপুরের। হাজিয়াপাহাড়ের বাসিন্দা ২৯ বছরের শৈলেশ বসন্ত ডাম্বড়ে ও তাঁর প্রেমিকা চিত্রকলা কলেজের পড়ুয়া গৌরি গোমাডে কয়েকমাস ধরে শুরু করেছিলেন ডাকাতি। পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের গোড়েওয়ারা এলাকায় একটা বিলাসবহুল বাংলোতে লিভ-ইন করতেন তাঁরা। সেখানেই ইউটিউবে ডাকাতি করার ভিডিও দেখে শিখে নেন দু’জনে। কীভাবে তালা, গ্রিল ভাঙতে হয়, গ্যাস কাটার কীভাবে ব্যবহার করতে হয়, বাড়িতে কেউ থাকলে ঘুমপাড়ানি স্প্রে করার পদ্ধতি সব শেখেন ইউটিউব দেখেই। তারপরেই ডাকাতির কাজে নামেন তাঁরা। পুলিশ জানিয়েছে, এপ্রিল মাসে মানকাপুর এলাকায় একটি বাড়ি থেকে ২ লক্ষ টাকা ডাকাতি করেন তাঁরা। আরও কয়েকটি বাড়িতেও ডাকাতি করেছিলেন শৈলেশ-গৌরি। কিন্তু একটা ডাকাতিতে ভাড়া করা কমলা রঙের একটি গাড়ি নিয়ে গিয়েছিলেন তাঁরা। এই গাড়ির সূত্র ধরেই দু’জনের খোঁজ পায় পুলিশ। আটক করে জেরা করতেই নিজেদের অপরাধের কথা স্বীকার করেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বাংলো থেকে গ্যাস কাটার, অক্সিজেন সিলিন্ডার ও অন্যান্য জিনিস উদ্ধার হয়েছে যা ডাকাতির কাজে ব্যবহার করা হত। জেরায় ধৃতরা নাকি জানিয়েছে, কীভাবে এটিএম ভেঙে চুরি করতে হয় সেই পদ্ধতিই তাঁরা শিখছিলেন ইউটিউব থেকে। পড়ুন ‘দ্য ওয়াল’ পুজো ম্যাগাজিন ২০১৯ -এ প্রকাশিত গল্প

```