Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

যোগীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, মুম্বই থেকে যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ক'দিন ছাড়া ছাড়াই ফোন আসত উত্তরপ্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া ডেস্কে। ফোন ধরলেই বলা হত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হবে বোমা মেরে। তদন্তে নেমে মুম্বই থেকেঅভিযুক্ত যুবক কামরান আমিনকে গ্রেফতার করল উ

যোগীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, মুম্বই থেকে যুবককে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ

শেষ আপডেট: 24 May 2020 04:17

দ্য ওয়াল ব্যুরো: ক'দিন ছাড়া ছাড়াই ফোন আসত উত্তরপ্রদেশ পুলিশের সোশ্যাল মিডিয়া ডেস্কে। ফোন ধরলেই বলা হত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হবে বোমা মেরে। তদন্তে নেমে মুম্বই থেকেঅভিযুক্ত যুবক কামরান আমিনকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশের অপরাধ দমন শাখা। লখনউয়ের গোমতী নগর থানায় স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করে উত্তরপ্রদেশ পুলিশ। তারপর মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করে শুরু হয় তদন্ত। উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানতে পারে, যে নম্বরটি থেকে ফোন আসছিল সেটি মুম্বইয়ের লোকেশনে রয়েছে। এরপরই উত্তরপ্রদেশ পুলিশের তরফে মহারাষ্ট্র পুলিশের এসটিএফকে জানানো হয়। মুম্বই পুলিশ জানায়, মোবাইল ফোনটি সুইচড অফ থাকলেও তা বাণিজ্যনগরীর দক্ষিণ অংশ থেকে ব্যবহার করা হয়েছে। শনিবার রাতে দক্ষিণ মুম্বইয়ের চুনাভাট্টি এলাকায় অভিযান চালায় মুম্বই পুলিশের এসটিএফ। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশ পুলিশের অপরাধ দমন শাখার বেশ কয়েকজন অফিসারও। তারপর বছর ২৫-এর কামরানকে গ্রেফতার করে পুলিশ। তুলে দেওয়া হয় উত্তরপ্রদেশ পুলিশের তদন্তকারী দলের হাতে। মুম্বই পুলিশের এক কর্তা সংবাদমাধ্যমে বলেছেন, "যখন ওই যুবককে গ্রেফতার করতে যাওয়া হয় তখন সে অবাক হয়ে বলে, এর জন্য গ্রেফতার করার কী আছে! সে তো সত্যি সত্যি যোগী আদিত্যনাথকে মারতে যায়নি। ফোন করেছেন মাত্র!" অভিযুক্তকে রবিবার লখনউয়ের আদালতে তোলার কথা। জানা গিয়েছে, কামরানের বাবা ছিলেন ট্যাক্সিচালক। কয়েক মাস আগে তাঁর মৃত্যু হয়। বাড়িতে রয়েছেন মা, দাদা আর বোন। অভিযুক্ত যুবক মাদকাসক্ত বলে জানিয়েছে পুলিশ।

```