Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

তিন তালাকের পরে যুবতীকে ধর্ষণ তান্ত্রিকের, গ্রেফতার দুই অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: ঝগড়ার পরে স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন স্বামী। কিছুদিন পরে আবার তাঁকে ফিরে পেতে চান। আর তার জন্য 'হালালা' প্রথার নাম করে এক তান্ত্রিক ধর্ষণ করল ওই যুবতীকে। দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের।

তিন তালাকের পরে যুবতীকে ধর্ষণ তান্ত্রিকের, গ্রেফতার দুই অভিযুক্ত

শেষ আপডেট: 12 December 2019 09:30

দ্য ওয়াল ব্যুরো: ঝগড়ার পরে স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন স্বামী। কিছুদিন পরে আবার তাঁকে ফিরে পেতে চান। আর তার জন্য 'হালালা' প্রথার নাম করে এক তান্ত্রিক ধর্ষণ করল ওই যুবতীকে। দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি মধ্যপ্রদেশের ভোপালের। পুলিশ সুপার আলিম খান জানিয়েছেন, যুবতীর অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী ও তান্ত্রিককে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পেশ করা হয়েছিল। বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে খবর, গত ২৩ নভেম্বর ওই যুবতী ও তাঁর স্বামীর মধ্যে ঝগড়া হয়। তারপরেই ওই যুবক তাঁর স্ত্রীকে তিন তালাক দেন। কিছুদিন পরে যুবক পুনরায় তাঁর স্ত্রীকে নিজের কাছে ফিরে পেতে চান। তখন নাকি ওই যুবকের এক বন্ধু তাঁকে জানান, তার আগে যুবতীকে মুসলিম প্রথা অনুযায়ী 'হালালা' করতে হবে। এই প্রথা পালনের জন্য এক তান্ত্রিকের কাছে যান ওই যুবক। পুলিশ জানিয়েছে, ওই তান্ত্রিক যুবতীকে 'হালালা' প্রথার নাম করে একটা ফ্ল্যাটে নিয়ে যায়। তারপর ওই ফ্ল্যাটে যুবতীকে ধর্ষণ করে ওই তান্ত্রিক। এই ধর্ষণের পরে নাকি যুবতীর স্বামীও তাঁকে আর নিজের কাছে ফেরত নিতে চাননি। যুবতীকে বাড়ি থেকে বের করে দেন তিনি। তারপরেই ওই যুবতী পুলিশে অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে যুবতীর স্বামী ও অভিযুক্ত তান্ত্রিককে গ্রেফতার করেছে পুলিশ। যুবতীর স্বামীর বিরুদ্ধে মুসলিম মহিলা সুরক্ষা আইনের অন্তর্গত একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তান্ত্রিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। আপাতত দু'জনকেই রাখা হয়েছে জেল হেফাজতে।

```