Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

মধ্যপ্রদেশে তীব্র রোদে অসুস্থ স্বাস্থ্যকর্মী, রাস্তায় পড়ে রইলেন আধ ঘণ্টা

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের বিরুদ্ধে সামনে থেকে মোকাবিলা করছেন তাঁরা। ডাক্তার, নার্স, পুলিশের সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও। তাঁদের মধ্যে অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। তাও নিজেদের কাজ করে যাচ্ছেন তাঁ

মধ্যপ্রদেশে তীব্র রোদে অসুস্থ স্বাস্থ্যকর্মী, রাস্তায় পড়ে রইলেন আধ ঘণ্টা

শেষ আপডেট: 28 May 2020 10:40

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণের বিরুদ্ধে সামনে থেকে মোকাবিলা করছেন তাঁরা। ডাক্তার, নার্স, পুলিশের সঙ্গে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরাও। তাঁদের মধ্যে অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। তাও নিজেদের কাজ করে যাচ্ছেন তাঁরা। এবার তীব্র রোদে অসুস্থ হয়ে পড়লেন এক স্বাস্থ্যকর্মী। রাস্তায় আধ ঘণ্টা পড়ে থাকার পরেও তাঁকে ভর্তি নিল না মেডিক্যাল কলেজ। অবশেষে জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলায়। ওই স্বাস্থ্যকর্মীর নাম হীরালাল প্রজাপতি। ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবায় কাজ করেন তিনি। অন্যান্য দিনের মতো বুধবারও নিজের কাজ করছিলেন হীরালাল। সাগরের টিবি হাসপাতাল থেকে করোনা আক্রান্ত রোগীদের আম্বুলেন্সে করে বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজে নিয়ে যাচ্ছিলেন ওই কর্মী। মধ্যপ্রদেশের তাপমাত্রা বুধবার ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড গরমে কাজ করতে করতে দুপুর ২টো নাগাদ অসুস্থ হয়ে পড়েন হীরালাল। রাস্তাতেই পড়ে যান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, পুরো শরীরে পিপিই কিট পরে ছিলেন হীরালাল। তার জন্য গরমে আরও বেশি শরীর অসুস্থ হয়ে যায় তাঁর। বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজের বাইরেই রাস্তার উপর পড়ে যান তিনি। সহকর্মীকে এভাবে অসুস্থ হতে থেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার বারবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ওই স্বাস্থ্যকর্মীকে ভর্তি করার আবেদন করতে থাকেন। কিন্তু কেউ সেই আবেদন শোনেননি। ওই অবস্থায় ২৫ মিনিটের বেশি রাস্তায় পড়ে থাকেন হীরালাল।

আরও পড়ুন ইতিমধ্যেই ৯১ লাখ শ্রমিককে ফেরানো হয়েছে নিজেদের রাজ্যে, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ ওই কর্মীকে ভর্তি না নেওয়ায় অ্যাম্বুলেন্সের ড্রাইভার হীরালালকে নিয়ে যান জেলা হাসপাতালে। সেখানেই ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এই ঘটনার পরেই শুরু হয়েছে সমালোচনা। এই মধ্যপ্রদেশেই স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হয়েছিল। সেই সময় কড়া ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। কিন্তু এক্ষেত্রে তো চূড়ান্ত অমানবিক আচরণ করেছে বুন্দেলখণ্ড মেডিক্যাল কলেজ। সরকারের তরফে বারবার বলা হয়েছে, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের খেয়াল রাখতে। প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের সুরক্ষার বিষয়টি দেখার। সেখানে একজন স্বাস্থ্যকর্মী ২৫ মিনিটের বেশি রাস্তায় পড়ে থাকার পরেও তাঁর চিকিৎসার ব্যবস্থা হল না। মেডিক্যাল কলেজ তাঁকে ভর্তিই নিল না। স্বাস্থ্যকর্মীদের এমন হাল হলে সাধারণ মানুষের কী হাল হবে, সেই প্রশ্নই বারবার উঠে আসছে।

```