Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জাত বিচার করে কী হবে! হনুমান ছিলেন একজন খেলোয়াড়: চেতন চৌহান

দ্য ওয়াল ব্যুরো: হনুমান কী? মুসলমান না দলিত? নাকি জাঠ? এই প্রশ্নের নানান ব্যাখ্যা নিয়ে যখন প্রতিদিন একটা করে নতুন তত্ত্ব দিচ্ছেন উত্তরপ্রদেশের মন্ত্রীরা, তখন সেই প্রশ্ন একেবারে অন্য দিকে ঘুরিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান। জা

জাত বিচার করে কী হবে! হনুমান ছিলেন একজন খেলোয়াড়: চেতন চৌহান

শেষ আপডেট: 23 December 2018 10:45

দ্য ওয়াল ব্যুরো: হনুমান কী? মুসলমান না দলিত? নাকি জাঠ? এই প্রশ্নের নানান ব্যাখ্যা নিয়ে যখন প্রতিদিন একটা করে নতুন তত্ত্ব দিচ্ছেন উত্তরপ্রদেশের মন্ত্রীরা, তখন সেই প্রশ্ন একেবারে অন্য দিকে ঘুরিয়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান। জানিয়ে দিলেন, হনুমানের জাত দেখে কী হবে! হনুমান তো একজন ক্রীড়াবিদ। কুস্তিগীর।”

৭১ বছর বয়সী ভারতের এই প্রাক্তন ক্রিকেটার রবিবার বলেন, “ভারতের সব খেলোয়াড়রাই হনুমানজির পুজো করেন। শক্তি এবং উদ্যম পেতেই হনুমানজির পুজো করেন খেলোয়াড়রা। এর সঙ্গে হনুমানের জাত বা ধর্মের কোনও সম্পর্ক নেই।”

রাজস্থানের ভোট প্রচারে গিয়ে হনুমানের জাত নিয়ে তত্ত্ব দিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। বলেছিলেন, হনুমান দলিত ছিল। এরপর বিতর্ক তৈরি হয়। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই উত্তরপ্রদেশের আরএক বিজেপি নেতা বুক্কল নবাব জানিয়েছিলেন, হনুমান আসলে মুসলমান ছিলেন। শুধু জানাননি। যুক্তিও দিয়েছিলেন তার সমর্থনে। কী সেই যুক্তি? হনুমান মুসলমান ছিলেন বলেই, মুসলমানদের নাম ওঁর নামের সঙ্গে মিল রেখে দেওয়া হয়। রেহমান, রমজান, জীশান, ফরমান, কুরবান এই সব নামের উৎপত্তি হনুমানের নাম থেকেই। আর এই সব নাম হয় মুসলমানদের।এমনটাই জানিয়েছেন বুক্কল। এরপর শনিবার যোগীর আরএক ক্যাবিনেট সদস্য লক্ষ্মীনারায়ণ চৌধুরী বলেন, হনুমান জাঠ ছিলেন। কিন্তু এ দিন সব উড়িয়ে চেতন জানিয়ে দিলেন, দলিত, মুসলমান বা জাঠ নয়, হনুমান ছিলেন একজন ক্রীড়াবিদ।


```