Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

Breaking: লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত, তবে ৮ জুন থেকে রেস্তোরাঁ, শপিংমল, ধর্মস্থান খুলে যাবে

দ্য ওয়াল ব্যুরো: কাল রবিবার চতুর্থ পর্যায়ের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। তার প্রাক সন্ধ্যায় আজ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়ে দিল, ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। কিন্তু সব বন্ধ থাকবে না। বরং এ বার ধাপে ধাপে তালা খুলবে। যাকে

Breaking: লকডাউন চলবে ৩০ জুন পর্যন্ত, তবে ৮ জুন থেকে রেস্তোরাঁ, শপিংমল, ধর্মস্থান খুলে যাবে

শেষ আপডেট: 30 May 2020 13:38

দ্য ওয়াল ব্যুরো: কাল রবিবার চতুর্থ পর্যায়ের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। তার প্রাক সন্ধ্যায় আজ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়ে দিল, ৩০ জুন পর্যন্ত লকডাউন চলবে। কিন্তু সব বন্ধ থাকবে না। বরং এ বার ধাপে ধাপে তালা খুলবে। যাকে বলা হয়েছে, ‘আনলক ফেজ ১’। প্রথম ধাপে সেই তালা খোলার পর্বে ৮ জুন থেকে সমস্ত রেস্তোরাঁ, শপিংমল, ধর্মস্থান খোলা যাবে। এ ব্যাপারে অবশ্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তথা এসওপি ঘোষণা করবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কন্টেইনমেন্ট এলাকার বাইরে অর্থনৈতিক কর্মকাণ্ড ক্রমশ শুরু করে দেওয়ার লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কন্টেইনমেন্ট জোনের মধ্যে যে ধরনের নিষেধাজ্ঞা এখনও রয়েছে তা বজায় থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রকের গাইডলাইনে বলা হয়েছে, হোটেল, রেস্তোরাঁ ও হসপিটালিটি সার্ভিস প্রথম ধাপে খুলে যাওয়ার পর, দ্বিতীয় ধাপে অগ্রাধিকার দেওয়া হবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে। এ বিষয়ে জুলাই মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে রাজ্য সরকারকে স্থানীয় সব স্কুল, কলেজ, কোচিং সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে এবং অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে হবে। তাঁদের মতামত নিতে হবে। তার পর সেই আলোচনার ভিত্তিতেই দিনক্ষণ স্থির করা হবে। তবে সে ক্ষেত্রেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এসওপি ঘোষণা করবে। অর্থাৎ স্কুল, কলেজ- সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে কী ধরনের সাবধানতা অবলম্বন করে চলতে হবে তা জানাবে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এদিন জানিয়েছে, হাতে গোনা কিছু পরিষেবাই কেবলমাত্র বন্ধ থাকবে। যেমন আন্তর্জাতিক বিমান পরিষেবা, সিনেমা হল, মেট্রো রেল, জিমনাশিয়াম, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম বন্ধ রাখতে হবে। কোনও বড় জমায়েতও করা যাবে না। কেন্দ্রের নির্দেশিকায় আরও বলা হয়েছে, কন্টেইনমেন্ট জোনের মধ্যে জরুরি পরিষেবা ছাড়া আর কিছু খোলা থাকবে না। কন্টেইনমেন্ট জোন কোনগুলি, তার পরিধি কতটা, তা রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে পরিষ্কার ভাবে চিহ্নিত করতে হবে। সেখানে কঠোরভাবে লকডাউন মানতে হবে। তা ছাড়া নাইট কার্ফুও অব্যাহত থাকবে। তবে সে ক্ষেত্রে নিয়ম বর্তমানের তুলনায় কিছুটা শিথিল করা হচ্ছে লকডাউনের পঞ্চম দফায়। সন্ধ্যা ৭ টার পরিবর্তে রাত ৯ টা থেকে নাইট কার্ফু শুরু হবে। তা ভোর ৫ টা পর্যন্ত চলবে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাজ্যের মধ্যে ও আন্তঃরাজ্য যাতায়াতে কোনও বিধিনিষেধ থাকছে না। মালপত্র থেকে মানুষ, যাতায়াতের জন্য কাউকে আলাদা করে কোনও অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। তবে কোনও রাজ্য যদি সেখানকার বাসিন্দাদের কথা মাথায় রেখে এই নিয়মে কিছু কড়াকড়ি করতে যায়, তাহলে তারা তা করতে পারে। সেক্ষেত্রে কী নিয়ম মানতে হবে তা সবাইকে জানিয়ে দিতে হবে। কোনও রাজ্যই মালের যাতায়াতে বাধা দিতে পারবে না।

```