Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বোর্ড পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করবে রাজ্যগুলি, মানতে হবে কিছু নিয়ম, নির্দেশ অমিত শাহের

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের চতুর্থ পর্যায় শুরু হওয়ার পরেই একাধিক ক্ষেত্রে ছাড়ের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে বোর্ডের যেসব পরীক্ষা আটকে গিয়েছিল, সেগুলি শেষ করা হবে। সূচিও ঘোষণা করা হয়ে গিয়েছে। এই পরীক

বোর্ড পরীক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করবে রাজ্যগুলি, মানতে হবে কিছু নিয়ম, নির্দেশ অমিত শাহের

শেষ আপডেট: 20 May 2020 12:12

দ্য ওয়াল ব্যুরো: লকডাউনের চতুর্থ পর্যায় শুরু হওয়ার পরেই একাধিক ক্ষেত্রে ছাড়ের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে করোনা সংক্রমণ ও লকডাউনের ফলে বোর্ডের যেসব পরীক্ষা আটকে গিয়েছিল, সেগুলি শেষ করা হবে। সূচিও ঘোষণা করা হয়ে গিয়েছে। এই পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া-আসা করতে হবে রাজ্য সরকারগুলিকে, এমনটাই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার টুইট করে অমিত শাহ বলেন, “পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে লকডাউনের মধ্যেও দশম ও দ্বাদশ শ্রেণির বাকি পরীক্ষা শেষ করা হবে। তার জন্য সংশ্লিষ্ট রাজ সরকারগুলিকেই বাসের ব্যবস্থা করতে হবে। সেই বাসে করে পরীক্ষার্থীদের নিয়ে যেতে হবে পরীক্ষা কেন্দ্রে। আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে।” নিজের টুইটের সঙ্গে রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভল্লার একটি চিঠির প্রতিলিপিও দেন অমিত শাহ। https://twitter.com/AmitShah/status/1263045463600553984?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1263045463600553984&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fcoronavirus-lockdown-lockdown-exemptions-for-board-exams-states-to-arrange-buses-amit-shah-2232206 স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাজ্যগুলিকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন পরীক্ষার্থীদের মধ্যে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে। সবাই যেন মাস্ক পরে থাকে। ভাল করে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে। প্রতিটা পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা শুরু হওয়ার আগে সব পরীক্ষার্থীকে থার্মাল স্ক্রিনিং করে দেখে নিতে হবে বলেও জানানো হয়েছে। একই নিয়ম মানতে হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদেরও। বিভিন্ন বোর্ডের পরীক্ষার দিন যাতে ভিন্ন ভিন্ন হয়, সেটা মাথায় রাখতে হবে। কন্টেইনমেন্ট জোনে যেন কোনও পরীক্ষা কেন্দ্র ফেলা না হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। সোমবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই-র তরফে জানানো হয়েছে, “দশম শ্রেণির বাকি পরীক্ষা ১ জুলাই থেকে শুরু হবে। চার দিনে নেওয়া হবে বাকি পরীক্ষা। দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে ১৫ জুলাই থেকে। সব পরীক্ষার সূচিও দিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার ফল ঘোষণা হবে অগস্ট মাসে।”

আরও পড়ুন কলকাতায় তাণ্ডব শুরু উমফানের, একের পর এক এলাকায় উপড়ে পড়ছে গাছ, বড় ক্ষতির আশঙ্কা

পশ্চিমবঙ্গেও উচ্চ মাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষার সূচি জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। বাকি রাজ্যগুলিতেও বোর্ডের বাকি পরীক্ষার সূচি জানানো হয়েছে। মার্চ মাস থেকেই বন্ধ করে দেওয়া হয়েছিল বোর্ডের পরীক্ষা। তার সঙ্গে বন্ধ করে দেওয়া হয় স্কুল-কলেজও। করোনা সংক্রমণ এখনও চলছে দেশে। কিন্তু তার মধ্যেই সরকারের তরফে জানানো হয়েছে, করোনাকে সঙ্গে নিয়েই বিভিন্ন পরিষেবা শুরু করতে হবে। তার মধ্যেই এই পরীক্ষার দিনও জানানো হয়েছে। তবে স্কুল-কলেজ কবে থেকে ফের শুরু হবে, সে ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

```