Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার রামমন্দির নির্মাণ শুরু হোক: মোহন ভাগবত

দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা বিতর্কের জন্য চূড়ান্ত রায় ঘোষণা করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তা স্পষ্ট ভাবে জেনে বুঝে নেওয়ার পর দ্রুত রাম মন্দির নির্মাণ প্রক্রিয়া শুরু করে দেওয়ার প্রস্তাব দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা তথা

এবার রামমন্দির নির্মাণ শুরু হোক: মোহন ভাগবত

শেষ আপডেট: 9 November 2019 08:10

দ্য ওয়াল ব্যুরো: দ্য ওয়াল ব্যুরো: অযোধ্যা বিতর্কের জন্য চূড়ান্ত রায় ঘোষণা করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। তা স্পষ্ট ভাবে জেনে বুঝে নেওয়ার পর দ্রুত রাম মন্দির নির্মাণ প্রক্রিয়া শুরু করে দেওয়ার প্রস্তাব দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা তথা আরএসএসে সর সঙ্ঘচালক মোহন ভাগবত। সু্প্রিম রায় ঘোষণার পর এ দিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন সঙ্ঘ প্রধান। সেখানে শুরুতেই একটি বিবৃতি পাঠ করে তিনি বলেন, “সর্বোচ্চ আদালতের রায়ের মধ্যে দিয়ে দেশের সমস্ত মানুষের আস্থা ও বিশ্বাসকে মর্যাদা দেওয়া হয়েছে। এ জন্য রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছে।” এর পরেই তিনি বলেন, “এ বার আমরা সবাই মিলে রাম জন্মভূমিতে একটি ভব্য রাম মন্দির নির্মাণের জন্য আমাদের কর্তব্য পালন”। আরও পড়ুন: অযোধ্যা রায়ের পর মোদী: ভারত ভক্তিই মজবুত হোক সঙ্ঘ প্রধান এদিন আরও বলেন, “রাম মন্দির প্রশ্নে সমস্ত যুক্তি ও তর্ক নিষ্ঠার সঙ্গে শুনেছে আদালত। অন্য পক্ষের মতও ধৈর্য্যের সঙ্গে শুনেছে। সব পক্ষের মতের মূল্যায়ন হয়েছে। এ জন্য সর্বোচ্চ আদালতের পাঁচ জন বিচারপতির উদ্দেশেও শ্রদ্ধা জানাচ্ছে আরএসএস। তা ছাড়া গোটা দেশের মানুষ যে রকম শান্তিপূর্ণ ভাবে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করেছেন তাও প্রশংসনীয়”। এ দিন সাংবাদিক বৈঠকে সঙ্ঘ প্রধানকে প্রশ্ন করা হয় যে, এ বার তাঁদের পদক্ষেপ কী হবে? জবাবে মোহন ভাগবত বলেন, “এরকম কোনও পূর্ব নির্ধারিত কর্মসূচি নেই। যেমন যেমন পরিস্থিতি এগোবে তেমন তেমন ভাবে এগিয়ে চলার রাস্তা বেরোবে।” তাঁর কথায়, “অযোধ্যার ওই জমি রাম জন্মভূমি ন্যাসকে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সরকারকে বলেছে ন্যাস তথা ট্রাস্টি গঠন করতে। এর পর সবাই মিলে কাজ শুরু করতে হবে মন্দির বানানোর জন্য”। পরে এক প্রশ্নের জবাবে সঙ্ঘ প্রধান আরও বলেন, এর আগে সহমতের সঙ্গে বিরোধ মীমাংসার চেষ্টা হয়েছিল ঠিকই। কিন্তু সফল হয়নি। সেই কারণেই এতোটা পথ হাঁটতে হয়েছে। তাঁর কথায়, হিন্দুরা এক জায়গায় পুজো করবেন আর মসজিদরা কাছে অন্য কোথাও ধর্মাচরণ করবেন—এতে আরএসএসের কোনও অসুবিধা নেই। আসলে জ্বলন রয়েছে সমাজের কোনও কোনও অংশে। তা বন্ধ হওয়া দরকার। সঙ্ঘ প্রধান এও বলেন, ভারতের নাগরিকদের হিন্দু বা মুসলমান বলে আলাদা করে দেখে না আরএসএস। সবাই দেশের নাগরিক। সবাইকেই মিলেমিশে থাকতে হবে।

```