Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফরেস্ট অফিসারের সামনেই চিতাবাঘকে পিটিয়ে মারল উন্মত্ত গ্রামবাসীরা!

দ্য ওয়াল ব্যুরো: চিতাবাঘকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা। তাও আবার ফরেস্ট রেঞ্জারের সামনেই! বুধবার কর্ণাটকের একটি গ্রামে ঘটেছে এমন ভয়াবহ ঘটনা। সেখানকার কুরুবরাহল্লি গ্রামের বাসিন্দারা লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘকে। কর্

ফরেস্ট অফিসারের সামনেই চিতাবাঘকে পিটিয়ে মারল উন্মত্ত গ্রামবাসীরা!

শেষ আপডেট: 3 July 2019 17:19

দ্য ওয়াল ব্যুরো: চিতাবাঘকে পিটিয়ে মারল উন্মত্ত জনতা। তাও আবার ফরেস্ট রেঞ্জারের সামনেই! বুধবার কর্ণাটকের একটি গ্রামে ঘটেছে এমন ভয়াবহ ঘটনা। সেখানকার কুরুবরাহল্লি গ্রামের বাসিন্দারা লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে একটি পূর্ণ বয়স্ক চিতাবাঘকে। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে ২০০ কিলোমিটার দূরে চিত্রদূর্গ জেলায় রয়েছে এই গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, গত দু'দিনে দু'জন গ্রামবাসীকে আক্রমণ করেছিল এই চিতাবাঘটি। ডালিমের ক্ষেত থেকে দু'জনকে টেনে নিয়ে গিয়েছিল চিতাবাঘটি। তারপর থেকেই ক্ষেপে ছিল গ্রামবাসীরা। ওঁত পেতেছিল চিতাবাঘটিকে ধরার জন্য। বুধবার একটি গাছের মাথায় চিতাবাঘটিকে দেখতে পায় গ্রামবাসীরা। তারপরেই চিতাবাঘটির দিকে লক্ষ্য করে পাথ ছুড়িতে শুরু করে তারা। গাছ থেকে লাফিয়ে নেমে পড়ে চিতাবাঘটি। তাড়া করে গ্রামবাসীদের। কিন্তু গ্রামবাসীরা সংখ্যায় প্রচুর লোক থাকায় তারা ঘিরে ফেলে বাঘটিকে। এরপরেই শুরু হয় নির্মম অত্যাচার। কাঠে লাঠি দিয়ে পটিয়ে মেরে ফেলা হয় বাঘটিকে। তবে শুধু বাঘটিকে মেরেই ক্ষান্ত হয়নি গ্রামবাসীরা। নিজেদের বীরত্ব জাহির করতে ওই উন্মত্ত জনতারই একজন ভিডিয়ো করে গোটা ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই নৃশংস ভিডিয়ো এবং ছবি। স্থানীয়দের থেকে খবর পেয়ে এলাকায় ছুটে যান বনদফতরের আধিকারিকরা। কিন্তু উন্মত্ত জনতা তাঁদের বাঘটির ধারেকাছেও ঘেষতে দেয়নি। তাই শেষ রক্ষা হয়নি। ফরেস্ট অফিসারের সামনেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে ওই বাঘটিকে। মানুষের সঙ্গে বন্যপ্রাণীদের সংঘাত নতুন নয়। এর আগেও ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রকাশ্যে এসেছে এমন নৃশংস খবর। সাধারণ মানুষের পাশাপাশি বন্যপ্রাণীদের উপর অত্যাচার চলে চোরাশিকারীদেরও। এ দিনের ঘটনা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই গ্রামবাসীদের কঠোর শাস্তির দাবি সোচ্চার হয়েছে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন। ফরেস্ট অফিসারের সামনেই এ ধরণের ঘটনা ঘটায় বনদফতরের কর্মীদেরও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। সকলের একটাই প্রশ্ন, চোখের সামনে এমন নিষ্ঠুরতা দেখেও কেন গ্রামবাসীদের আটকালেন না ফরেস্ট অফিসার? বেআইনি কাজ রুখতে সেই সময়েই কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

```