Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

সংবিধানের উপর সংগঠিত আঘাত, ৭ অগস্ট দেশ জুড়ে বিক্ষোভের ডাক বামেদের

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ভূখণ্ডে থাকা কাশ্মীরকে এতদিন পাকিস্তান বলত, ভারত অধিকৃত কাশ্মীর। ৩৭০ ধারা বিলোপের পর সিপিএমের পলিটব্যুরোর মত, ভারত রাষ্ট্র এমন একটা পরিস্থিতি তৈরি করল, তাতে মনে হচ্ছে জম্মু ও কাশ্মীরটা যেন একটা অধিকৃত অঞ্চল। সিপিএম  

সংবিধানের উপর সংগঠিত আঘাত, ৭ অগস্ট দেশ জুড়ে বিক্ষোভের ডাক বামেদের

শেষ আপডেট: 5 August 2019 13:45

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ভূখণ্ডে থাকা কাশ্মীরকে এতদিন পাকিস্তান বলত, ভারত অধিকৃত কাশ্মীর। ৩৭০ ধারা বিলোপের পর সিপিএমের পলিটব্যুরোর মত, ভারত রাষ্ট্র এমন একটা পরিস্থিতি তৈরি করল, তাতে মনে হচ্ছে জম্মু ও কাশ্মীরটা যেন একটা অধিকৃত অঞ্চল। সিপিএম  –সহ একাধিক বাম দলের মতে, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা শুধু জাতীয় ঐক্যের উপর বিরাট আঘাত নয়, এটা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর সংগঠিত আক্রমণ। সিপিএম, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল লিবারেশনের মতো একাধিক বামদল সোমবার বিকেলে নয়াদিল্লির সংসদ মার্গে বিক্ষোভ মিছিল করে। সমস্ত বাম দলের শীর্ষ নেতারা জানিয়েছেন, আগামী ৭ অগস্ট দেশ জুড়ে কাশ্মীর ইস্যুতে আন্দোলনে নামবে তারা। সিপিএম পলিটব্যুরো একটি বিবৃতিতে বলেছে, “ভারতের বহুত্ববাদ সারা দুনিয়ায় স্বীকৃত। বিজেপি আর আরএসএস এই বহুত্ববাদকে সহ্য করতে পারছে না। সহ্য করতে পারছে না যুক্তরাষ্ট্রীয় ধারনাকেও। তারা জম্মু ও কাশ্মীরকে দখলিকৃত এলাকা বানাতে চাইছে। সংবিধানকে তছনছ করে তারা জম্মু-কাশ্মীর ও লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।” সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, “একটা বিশেষ পরিস্থিতিতে ৩৭০ ধারা সংবিধানে অন্তর্ভুক্ত করে জম্মু ও কাশ্মীরকে বিশেষ সাংবিধানিক মর্যাদা (স্পেশাল স্ট্যাটাস) দেওয়া হয়েছিল। কিন্তু কোনও আলোচনা ছাড়াই যে ভাবে সরকার বিল পাশ করিয়ে সংবিধান থেকে ৩৭০ ধারাকে মুছে দিল।, তা থেকে স্পষ্ট দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে নরেন্দ্র মোদীর সরকার।” তিনি আরও বলেন, “সংবিধান এবং ইতিহাসের মধ্যে একটা সেতুবন্ধন ছিল। আজ সেটাই ভেঙে দেওয়া হল।” পলিটব্যুরোর আর এক সদস্য মহম্মদ সেলিম বলেন, “যে ভাবে রাতের অন্ধকারে জরুরি অবস্থা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী, কার্যত একই কায়দায় কাউকে কিছু না জানিয়ে এমন কাণ্ড করলেন মোদী, অমিত শাহ।”

```