Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

ত্রিপুরা বিধানসভায় হট্টগোল, মানিকের নেতৃত্বে অধিবেশন ছেড়ে রাস্তায় বাম বিধায়করা

দ্য ওয়াল ব্যুরো: সোমবার একদিনের বিধানসভার অধিবেশন ছিল ত্রিপুরায়। শাসক-বিরোধী তর্জায় সরগরম হল অধিবেশন। বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে অধিবেশন থেকে ওয়াক আউট করেন বামফ্রন্ট বিধায়করা। শুধু ওয়াকআউট নয়, বিধানসভা ছেড়ে একেবারে রাস্তায় নেমে

ত্রিপুরা বিধানসভায় হট্টগোল, মানিকের নেতৃত্বে অধিবেশন ছেড়ে রাস্তায় বাম বিধায়করা

শেষ আপডেট: 21 September 2020 07:28

দ্য ওয়াল ব্যুরো: সোমবার একদিনের বিধানসভার অধিবেশন ছিল ত্রিপুরায়। শাসক-বিরোধী তর্জায় সরগরম হল অধিবেশন। বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে অধিবেশন থেকে ওয়াক আউট করেন বামফ্রন্ট বিধায়করা। শুধু ওয়াকআউট নয়, বিধানসভা ছেড়ে একেবারে রাস্তায় নেমে পড়েন বামেরা। ত্রিপুরা বিধানসভা, নব মহাকরণ এবং নতুন রাজভবন একদম গায়ে গায়ে। তিনটি জায়গায় প্রবেশের জন্য এয়ার পোর্ট রোডের উপর একটিই মূল ফটক রয়েছে। সেই গেট থেকে বিধানসভার দূরত্ব অন্তত এক কিলোমিটার। এদিন বিধানসভা থেকে বেরিয়ে এক কিলোমিটার মিছিল করে মূল ফটকের সামনে চলে আসেন বাম বিধায়করা। তারপর সেখানে চলে বিক্ষোভ প্রদর্শন। বামেদের বক্তব্য, বিজেপি সরকারের আমলে রাজ্যে গণতন্ত্র ভূলুণ্ঠিত। বিধানসভাতেও কথা বলতে দেওয়া হচ্ছে না। কোভিড পরিস্থিতি নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বামেরা। বাম বিধায়করা বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রধান হাসপাতাল জিবিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। আর সেসব নিয়ে প্রশ্ন করতে গেলেই দাবিয়ে দিচ্ছে সরকার। বিজেপির অবশ্য পাল্টা বক্তব্য, বিধানসভার অধিবেশনে অশান্তি পাকানোর চেষ্টা করেছে সিপিএম। অধিবেশনে সুষ্ঠু আলোচনা না করে রাস্তায় গিয়ে নাটক করছেন মানিক সরকাররা। সরকারের তরফে আরও বলা হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে ত্রিপুরার মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বিরোধীরা। পরিসংখ্যান দিয়ে এক সরকারি আধিকারিক বলেন, রাজ্যে সাড়ে তিনশোর বেশি স্বাস্থ্যকর্মী কোভিডে আক্রান্ত হয়েছেন। এর থেকেই বোঝা যায় তাঁরা কী পরিশ্রম করছেন। গেরুয়া শিবিরের আরও বক্তব্য, ২৫ বছর শাসন করে ত্রিপুরার অর্থনৈতিক কাঠামোটাই ভেঙে দিয়েছিল সিপিএম। অন্ধকারে তলিয়ে গেছিলেন জনজাতির মানুষজন। আর আজ যখন নতুন ত্রিপুরা গড়ার কাজ চলছে তখন সিপিএম মেকি গণতন্ত্রের বুলি আওড়াচ্ছে।

```