Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

একমাসের বাড়িভাড়া নেওয়া যাবে না শ্রমিকদের থেকে, বাড়িওয়ালাদের নির্দেশ কেন্দ্রের

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে আনন্দ বিহার বাস টার্মিনালে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের থিকথিকে ভিড়ের ছবিতে তোলপাড় পড়ে গিয়েছিল সারা দেশে। লকডাউনের মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের ঘরমুখো হওয়ার প্রবণতা ঠেকাত

একমাসের বাড়িভাড়া নেওয়া যাবে না শ্রমিকদের থেকে, বাড়িওয়ালাদের নির্দেশ কেন্দ্রের

শেষ আপডেট: 29 March 2020 14:41

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে আনন্দ বিহার বাস টার্মিনালে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের থিকথিকে ভিড়ের ছবিতে তোলপাড় পড়ে গিয়েছিল সারা দেশে। লকডাউনের মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে কাজে যাওয়া শ্রমিকদের ঘরমুখো হওয়ার প্রবণতা ঠেকাতে এবার বড় পদক্ষেপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। নির্দেশিকা জারি করে স্পষ্ট বলে দেওয়া হল, ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের থেকে একমাসের বাড়িভাড়া নিতে পারবেন না বাড়িওয়ালারা। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পরিযায়ী শ্রমিকরা যদি কারও বাড়িতে ভাড়া থাকেন, তাহলে তাঁদের থেকে এক মাসের ভাড়া নিতে পারবেন না বাড়ির মালিক। কোনও ভাবেই তার জন্য জোর করতে পারবেন না। করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশিকা যাতে কার্যকর হয় সারা দেশে সেজন্য সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে বার্তা দিয়েছে দিল্লি। আগেই কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বলা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের আশ্রয় এবং খাদ্য নিশ্চিত করতে হবে। লকডাউনের মধ্যে কোনও ভাবেই তাঁরা যাতে বিপন্ন বোধ করে ঘরমুখো না হন। কিন্তু অর্থ সঙ্কট, খাদ্যাভাব এবং সর্বোপরি পরিবারের চিন্তায় ঘরমুখো হন হাজার হাজার শ্রমিক। এদিনই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শ্রমিক-মজুরদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছেন, তাঁরা যেন বাড়ি ছেড়ে কোথাও না যান। বাড়ি ভাড়া মিটিয়ে দেবে সরকার। যদিও গত তিন-চারদিন ধরেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের শ্রমিকদের দিল্লি ছাড়ার ঘটনা ঘটছে। অনেকের বক্তব্য, প্রায় ৭২ ঘণ্টা পর ঘুম ভেঙেছে কেজরিওয়াল সরকারের। কিন্তু তার আগেই কেন্দ্র নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, কোনও শ্রমিক-মজুরের থেকে একমাসের বাড়ি ভাড়া নিতে পারবেন না বাড়িওয়ালা।

```