Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের হাতে খুন ছত্তীসগড়ের শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: ট্রাক চালক খুনের তিনদিনের মাথায় জম্মু-কাশ্মীরে ফের নিহত এক শ্রমিক। জানা গিয়েছে, ছত্তীসগড় থেকে উপত্যকায় কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিক। বুধবার পুলওয়ামা জেলায় তাঁকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনার তিনদিন আগে সোপিয়ান জেলা

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের হাতে খুন ছত্তীসগড়ের শ্রমিক

শেষ আপডেট: 16 October 2019 12:41

দ্য ওয়াল ব্যুরো: ট্রাক চালক খুনের তিনদিনের মাথায় জম্মু-কাশ্মীরে ফের নিহত এক শ্রমিক। জানা গিয়েছে, ছত্তীসগড় থেকে উপত্যকায় কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিক। বুধবার পুলওয়ামা জেলায় তাঁকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। এই ঘটনার তিনদিন আগে সোপিয়ান জেলায় এক ট্রাক চালককে গুলি করে মেরে ফেলেছিল জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, অন্য রাজ্য থেকে উপত্যকায় আসা শ্রমিকদেরই বারবার নিশানা করছে জঙ্গিরা। উদ্দেশ্য একটাই। সবার মনে ভয় ঢুকিয়ে দিয়ে ব্যবসা-বাণিজ্যে ক্ষতি করা। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ছত্তীসগড়ের নিহত শ্রমিকের নাম সেঠি কুমার সাগর। একটি ইটভাঁটায় কাজ করতেন তিনি। ঘটনার দিন এলাকার একজনের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই দু'জন জঙ্গি এসে সেঠি কুমারের উপর গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ জানিয়েছে, ওই দুই জঙ্গির খোঁজে জারি রয়েছে তল্লাশি। পাশাপাশি উপত্যকার চাষিদের অযথা ভয় পেতে বারণ করেছে পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশ তাঁদের সবাইকে যথাযথ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে। বুধবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে টুইট করে এ কথা জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, পুলওয়ামার কাকপোরা এলাকায় এই কাণ্ড ঘটিয়েছে জঙ্গিরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। সোমবার যে ট্রাক চালককে মেরে ফেলা হয়েছে তিনি ছিলেন রাজস্থানের বাসিন্দা। ট্রাকে করে ফল নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান ওই ট্রাকচালক। পুলিশ জানিয়েছে, সোমবার খুনে যুক্ত ছিল দু'জন জঙ্গি। তাদের মধ্যে একজন পাকিস্তানের নাগরিক। গত ৫ অগস্ট ৩৭০ ধারা বিলোপের পর থেকেই বারবার উত্তপ্ত হয়েছে উপত্যকা। মঙ্গলবার শ্রীনগরের লালচকে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ফারুক আবদুল্লার মেয়ে এবং বোন। গত সপ্তাহেও শ্রীনগরে গ্রেনেড হামলা করেছিল জঙ্গিরা। আহত হয়েছিলেন অন্তত ৭ জন। এই হামলার আগে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগেও গ্রেনেড হামলা করেছিল জঙ্গিরা। সেই ঘটনায় আহত হয়েছিলেন ১৪ জন। মোবাইল পরিষেবা চালু হলেও এখনও কাশ্মীরে চালু হয়নি ইন্টারনেট। রাজ্যপাল সত্যপাল মালিক অবশ্য আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত কাশ্মীরে চালু হবে ইন্টারনেট পরিষেবা।

পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা... 

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d/

```